সংবাদ

মাদকের খোঁজে গিয়ে মিলল চার বিদেশি পিস্তল ও গুলি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৬:৪৮ পিএম

মাদকের খোঁজে গিয়ে মিলল চার বিদেশি পিস্তল ও গুলি

মাদকের চালান উদ্ধারে নেমে রাজধানীর গেন্ডারিয়ায় একদুর্ধর্ষ সন্ত্রাসী চক্রের’ গোপন অস্ত্রাগারের সন্ধান পেয়েছে পুলিশ। স্বামীবাগ করাতিটোলা এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে চারটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগজিন ১২ রাউন্ড গুলিসহঅটো সজলগ্যাংয়ের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

আটক আসামিরা হলেন: সজীব, হিমু, তুষার, জয়, টুটুল ইমরান।

সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তুলে ধরেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন।

তিনি জানান, চট্টগ্রাম থেকে একটি ব্যক্তিগত গাড়িতে করে মাদকের বড় চালান ঢাকায় আসছে; এমন খবরের ভিত্তিতে যাত্রাবাড়ীর মাতুয়াইল ইউটার্ন এলাকার মুক্তি পেট্রোল পাম্পের সামনে চেকপোস্ট বসায় যাত্রাবাড়ী থানা পুলিশ। সেখানে একটি সাদা রঙের প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালিয়ে পাঁচজনকে আটক করা হয়। তবে গাড়ি বা তাদের সঙ্গে কোনো মাদক পাওয়া যায়নি।

পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদের পর মেলে মূল তথ্য। আটকদের তথ্যের ভিত্তিতে গেন্ডারিয়ার স্বামীবাগ করাতিটোলার এক ফ্ল্যাটে ঝটিকা অভিযান চালায় পুলিশ। সেখানে সজীব হিমুর দেখিয়ে দেওয়া ঘরের খাটের নিচে প্লাস্টিকের ব্যাগে লুকানো অবস্থায় উদ্ধার করা হয় চারটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ১২ রাউন্ড গুলি। সময় অপরাধকাজে ব্যবহৃত প্রাইভেট কার ছয়টি স্মার্টফোন জব্দ করা হয়।

সংবাদ সম্মেলনে যুগ্ম কমিশনার মো. ফারুক হোসেন বলেন, "গ্রেফতার সজীবকে ওয়ারী বিভাগের শীর্ষ সন্ত্রাসী অস্ত্র-মাদকের কারবারি হিসেবে পরিচিত সজল ওরফে অটো সজলের ছোট ভাই হিসেবে শনাক্ত করা হয়েছে।"

পুলিশ জানায়, এর আগে গত মার্চ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক পরিদর্শককে গুলি করার ঘটনায়অটো সজলজড়িত ছিলেন এবং পরবর্তীতে ১৮ জুন সায়েদাবাদ থেকে তাকে গ্রেফতার করে তার আস্তানা থেকে বিপুল অস্ত্র-মাদক উদ্ধার করা হয়েছিল। এবার তার গ্যাংয়ের বাকি সদস্যদের অস্ত্রসহ জালে তুলল পুলিশ। গ্রেফতার ছয়জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

মাদকের খোঁজে গিয়ে মিলল চার বিদেশি পিস্তল ও গুলি

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত