প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে বান্দরবানে ১০ দিনব্যাপী পেশাভিত্তিক সফট স্কিল প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বান্দরবান সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরা মনি।
‘বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেইজ)’ প্রকল্পের আওতায় উপজেলা সমাজসেবা কার্যালয় এ প্রশিক্ষণের আয়োজন করেছে। এতে পেশাগত দক্ষতা, যোগাযোগ, নেতৃত্ব, সময় ব্যবস্থাপনা, গ্রাহকসেবা ও উদ্যোক্তা হওয়ার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় দেশের ৫৭টি জেলার ১৫০টি উপজেলা ও পৌরসভায় ১২ হাজার প্রান্তিক পেশাজীবীকে ১০ দিনের সফট স্কিল প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা বাড়ানোর মাধ্যমে তাদের পেশাগত সক্ষমতা ও আর্থসামাজিক অবস্থার উন্নয়ন সম্ভব। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও দক্ষতা তাদের পেশাকে আরও টেকসই ও লাভজনক করতে সহায়ক হবে।
অনুষ্ঠানে নোয়াখালী জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ও প্রশিক্ষক জেট এম মিজানুর রহমান খান, বান্দরবান জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মিল্টন মুহুরী, সমাজসেবা কর্মকর্তা সত্যজিৎ মজুমদারসহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

বুধবার, ২৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন