সংবাদ

বাবুগঞ্জে সুগন্ধার ভাঙন রোধে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন

প্রতিনিধি, বরিশাল
প্রতিনিধি, বরিশাল
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৩:২৭ পিএম

বাবুগঞ্জে সুগন্ধার ভাঙন রোধে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন
ছবি : সংবাদ

চোখের সামনে একের পর এক ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে যাচ্ছে। ভিটেমাটি হারানোর এই আর্তনাদ থেকে বাঁচতে সুগন্ধা নদীর ভয়াবহ ভাঙন ঠেকাতে রাজপথে নেমেছেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের মানুষ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টায় সুগন্ধা নদীর তীরে ভাঙনকবলিত এলাকায় মানববন্ধন করেছেন হাজারো শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দা।

মানববন্ধনে অংশ নেন কেদারপুর সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ, আছিয়া ওয়াজেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয় এবং দক্ষিণ ভূতেরদিয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। হাজারো মানুষ নদীর তীরে দাঁড়িয়ে স্লোগান দেন এবং দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান।

স্থানীয়দের অভিযোগ, সুগন্ধার তীব্র ভাঙনে এরই মধ্যে দক্ষিণ ভূতেরদিয়া গ্রামের অসংখ্য বসতভিটা নদীগর্ভে চলে গেছে। বর্তমানে হুমকির মুখে রয়েছে বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান, সড়ক, সেতু, মসজিদ-মাদ্রাসা ও বাজার। দ্রুত ব্যবস্থা না নিলে পুরো এলাকার মানচিত্র বদলে যাওয়ার আশঙ্কা করছেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিবছর বর্ষা এলেই ভাঙন বেড়ে যায়। মাঝেমধ্যে সাময়িকভাবে জিও ব্যাগ ফেলা হলেও তা টেকসই হচ্ছে না। তারা অবিলম্বে স্থায়ী বাঁধ নির্মাণের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান ও গ্রামটি রক্ষার জন্য প্রশাসনের কাছে জোরালো দাবি জানান।

এ বিষয়ে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সার্কেল তত্ত্বাবধায়ক প্রকৌশলী পার্থ প্রতিম সাহা বলেন, ‘বিষয়টি আমি নির্বাহী প্রকৌশলীকে জানিয়েছি। তিনি দ্রুতই ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।’

আর দেরি হলে রক্ষা করার মতো কিছুই অবশিষ্ট থাকবে না - এমন শঙ্কা নিয়ে কার্যকর পদক্ষেপের অপেক্ষায় প্রহর গুনছেন সুগন্ধাপাড়ের মানুষ।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

বাবুগঞ্জে সুগন্ধার ভাঙন রোধে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত