সংবাদ

বাস টার্মিনাল এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৩:০৩ পিএম

বাস টার্মিনাল এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার
ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গা আন্তজেলা বাস টার্মিনাল এলাকা থেকে শাহাবুদ্দিন ওরফে আশাদুল (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) সকালে টার্মিনাল সংলগ্ন এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শাহাবুদ্দিন ওরফে আশাদুল চুয়াডাঙ্গা শহরের রেলপাড়া এলাকার মৃত ওহাব মন্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাস টার্মিনাল এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশ জানায়, মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটন করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বাস টার্মিনাল এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

চুয়াডাঙ্গা আন্তজেলা বাস টার্মিনাল এলাকা থেকে শাহাবুদ্দিন ওরফে আশাদুল (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) সকালে টার্মিনাল সংলগ্ন এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শাহাবুদ্দিন ওরফে আশাদুল চুয়াডাঙ্গা শহরের রেলপাড়া এলাকার মৃত ওহাব মন্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাস টার্মিনাল এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশ জানায়, মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটন করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত