সংবাদ

কোক স্টুডিও বাংলার শুটিংয়ে ঐতিহাসিক ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ

প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৩:৩০ পিএম

কোক স্টুডিও বাংলার শুটিংয়ে ঐতিহাসিক ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ
ছবি : সংবাদ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ঐতিহাসিক ‘বড় সরদারবাড়ি’ কোক স্টুডিও বাংলার বাণিজ্যিক শুটিংয়ের জন্য ব্যবহার করায় স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলে সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক কবি ও প্রাবন্ধিক শাহেদ কায়েস। তিনি বলেন, শিল্পাচার্য জয়নুল আবেদীনের প্রচেষ্টায় গড়ে তোলা এই ফাউন্ডেশনের বড় সরদারবাড়িটি সংস্কারের পর ২০১৮ সালে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়। সম্প্রতি চার দিন ধরে ‘কোক স্টুডিও বাংলা সিজন ৪’-এর ভিডিও ধারণের কাজে ঐতিহাসিক ভবনটি ব্যবহার করা হয়েছে। এ সময় উচ্চক্ষমতাসম্পন্ন জেনারেটর, ভারী ক্যামেরা ও সাউন্ড সিস্টেমসহ বিভিন্ন সরঞ্জাম ব্যবহারের কারণে স্থাপনাটির দেয়াল, অলংকরণ ও নকশা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দ্বিতীয় আঙিনার একটি অংশ ভেঙে গেছে।

সংগঠনের নেতারা প্রশ্ন তোলেন, প্রত্নসম্পদ হিসেবে স্বীকৃত এমন একটি স্পর্শকাতর স্থাপনায় শুটিংয়ের আগে প্রত্নতত্ত্ব অধিদপ্তর বা সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়া হয়েছিল কি না। তারা শুটিংয়ের অনুমতি ও আর্থিক লেনদেন সংক্রান্ত নথি জনসমক্ষে প্রকাশের দাবি জানান।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বলেন, ‘৩০০ বছরের প্রাচীন রাজধানীর এই স্থাপনাটি কোক স্টুডিওর মতো একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়ার বিষয়টি বিস্ময়কর। সংশ্লিষ্ট পরিচালকেরা ঐতিহ্যের চেয়ে ব্যক্তিগত স্বার্থকে বড় করে দেখছেন।’

সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম, সহকারী পরিচালক মো. সাখাওয়াত হোসেন ও গাইড লেকচারার আশরাফুল আলম নয়নের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও কারুশিল্পীদের বঞ্চনার অভিযোগ আনা হয়। এসব অনিয়ম তদন্তে বিচার বিভাগীয় বা নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবিতে ১২ দফা দাবি পেশ করা হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক কবি রহমান মুজিব, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সহসভাপতি ধীমান সাহা জুয়েল ও সোনারগাঁও সাহিত্য নিকেতনের শিক্ষা ও গবেষণা সম্পাদক মোয়াজ্জেনুল হক।

অভিযোগের বিষয়ে জানতে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে একটি নম্বর থেকে খুদেবার্তা পাঠিয়ে তিনি ‘পরে কল করবেন’ বলে জানান।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কোক স্টুডিও বাংলার শুটিংয়ে ঐতিহাসিক ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত