ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে একটি সেতুর সংস্কারকাজের কারণে প্রায় ২৪ ঘণ্টা স্থায়ী যানজট শেষে আজ শনিবার (২৯ আগস্ট) সকালে স্বাভাবিক হয়েছে যান চলাচল। সংস্কার করা লেনটি খুলে দেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম দুপুর দেড়টার দিকে জানান, শুক্রবার ভোরে আষাঢ়িয়ার চর এলাকায় ঢাকামুখী লেনের একটি সেতুর গর্ত জরুরি ভিত্তিতে সংস্কার করা হয়। এ কারণে একটি লেন বন্ধ থাকায় কুমিল্লা পর্যন্ত অন্তত ৪০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল।
ওসি বলেন, ‘সকাল ৯টার দিকে সংস্কার করা লেনটি খুলে দেওয়া হয়। এরপর হাইওয়ে পুলিশের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় যান চলাচল স্বাভাবিক হয়। মূলত ঢাকামুখী লেনটি বন্ধ থাকায় দীর্ঘ যানজট তৈরি হয়েছিল। এখন পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক।’
যান চলাচল স্বাভাবিক রাখতে কাঁচপুর হাইওয়ে থানার অতিরিক্ত পুলিশ সদস্য মহাসড়কের ওই অংশে দায়িত্ব পালন করেছেন।
সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী আলরাজী রিয়ন বলেন, ‘গত কয়েক দিনের টানা বৃষ্টির কারণে ঢাকামুখী লেনের আষাঢ়িয়ার চর সেতুতে বড় একটি গর্ত তৈরি হয়। এতে যান চলাচলে ঝুঁকি তৈরি হওয়ায় শুক্রবার ভোর থেকে সেটি জরুরি ভিত্তিতে সংস্কার করা হয়।’
প্রায় ৫ মিটারের গর্তটি মাইক্রো কংক্রিট দিয়ে ঢালাই করা হয়েছে। ঢালাই শক্ত হয়ে যান চলাচলের উপযোগী হতে কমপক্ষে ২৪ ঘণ্টা সময়ের প্রয়োজন ছিল। এ কারণে শুক্রবার ভোর থেকে শনিবার সকাল পর্যন্ত একটি লেন বন্ধ রেখে অপর লেন দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন