বহুবচন থিয়েটারের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ আগস্ট এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মির্জা আবদুর রাজ্জাক। সার্বিক পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল লতিফ রেজা।
সভার শুরুতে বহুবচন
থিয়েটারের জনপ্রিয় নাটক ‘মলিয়েরের প্রেম বড় কবিরাজ’-এর একটি অংশ মঞ্চস্থ করা হয়। এতে
অভিনয় করেন সংগঠনের নিয়মিত শিল্পী তারিক বিন সুলতান (ডালিম), আমিন আহমেদ মোল্লাহ ও
অনামিকা। নাট্যাংশটি উপস্থিত সদস্যদের প্রশংসা কুড়ায়।
এরপর স্বাগত বক্তব্য
দেন নির্বাহী সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম। সভায় নাট্যজন আতাউর রহমান, বহুবচন থিয়েটারের
প্রয়াত প্রতিষ্ঠাতা সভাপতি মু. ইকবাল হোসেন, তাঁর প্রয়াত পুত্র ইয়াসির আরাফাত এবং সংগঠনের
অন্যতম প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা মাহমুদা খাতুনের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
নির্বাহী সাধারণ
সম্পাদক আমিন আহমেদ মোল্লাহ শোক প্রস্তাব উপস্থাপন করলে উপস্থিত সবাই দাঁড়িয়ে এক মিনিট
নীরবতা পালন করেন। শোকপর্ব শেষে নির্বাহী সাধারণ সম্পাদক জোবায়দুল আলম লালন রবীন্দ্রনাথ
ঠাকুরের ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতা আবৃত্তি করেন।
সভায় সভাপতি নবনির্বাচিত
কার্যনির্বাহী পরিষদের সদস্যদের পরিচয় করিয়ে দেন। এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন সহ-সভাপতি
রেহান মিয়া, খন্দকার মহিউদ্দিন রতন, কবি লিলি হক, দুলাল চন্দ্র সরকারসহ সংগঠনের অন্যান্য
নেতারা।
সভায় সংগঠনের আসন্ন
কর্মসূচি তুলে ধরেন সাধারণ সম্পাদক আব্দুল লতিফ রেজা। তিনি জানান, অল্প সময়ের মধ্যেই
‘প্রেম বড় কবিরাজ’ ও ‘বিজয়া’ নাটকের মহড়া শুরু হবে এবং পর্যায়ক্রমে নাটক দুটি মঞ্চায়নের
উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে বহুবচন থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকী
উদযাপনের প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্তও গৃহীত হয়।
সভা শেষে সভাপতি
মির্জা আবদুর রাজ্জাক নবনির্বাচিত পরিষদের সদস্যদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করেন।
সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম সফলভাবে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান
জানান তিনি। পরে আপ্যায়নের মধ্য দিয়ে বহুবচন থিয়েটারের নবনির্বাচিত কমিটির প্রথম সভার
সমাপ্তি ঘোষণা করা হয়।

রোববার, ৩০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন