সংবাদ

আজ শিল্পকলায় ‘হাঁড়ি ফাটিবে’র ‘শতক সন্ধ্যা’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৬:৪৫ পিএম

আজ শিল্পকলায় ‘হাঁড়ি ফাটিবে’র ‘শতক সন্ধ্যা’

নাট্যদল ‘এথিক’র বহুল আলোচিত ও দর্শকনন্দিত মঞ্চনাটক উৎপল দত্তের ‘হাঁড়ি ফাটিবে’ আজ  শততম মঞ্চায়নে পা রাখছে। এ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

‘হাঁড়ি ফাটিবে শতক সন্ধ্যা’ শীর্ষক এ আয়োজনে নাট্যজন রামেন্দু মজুমদার, নাট্যজন আবুল হায়াত এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এথিকের সভাপতি রেজানুর রহমান।

এথিকের প্রথম প্রযোজনা হিসেবে ২০১০ সালে মঞ্চে আসে ‘হাঁড়ি ফাটিবে’। নতুন আঙ্গিকে নাটকটির নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার। শততম মঞ্চায়ন উপলক্ষে নাটকটির মঞ্চ ও নেপথ্যে যুক্ত থাকা ১০০ জন কলাকুশলীকে বিশেষ সম্মাননা দেওয়া হবে। পাশাপাশি নাটকটির সব প্রদর্শনীতে অভিনয় করা শিল্পীদেরও সম্মাননা জানানো হবে। শততম প্রদর্শনীর দর্শকদের জন্যও থাকছে বিশেষ সম্মাননা।

আজকের বিশেষ প্রদর্শনীতে অভিনয় করবেন হাসান রিজভী, ভাবনা হাসান, সুকর্ন হাসান, তারেক চৌধুরী রিমন, মনি কাঞ্চন, আফনান অপ্সরা, আজিম উদ্দিন, প্রদীপ কুমার, আবীর বাবু, নাহিদ মুন্না, রুবেল খান ও মিন্টু সরদার।

নাটকটির নির্দেশক মিন্টু সরদার বলেন, উৎপল দত্তের ‘হাঁড়ি ফাটিবে’ চিরকালীন সমাজের দর্পণ। এত বছর পরও নাটকটির প্রাসঙ্গিকতা বিন্দুমাত্র কমেনি। বরং বর্তমান সমাজের নানা অসংগতি ও নৈতিক স্খলনের প্রতিচ্ছবি হিসেবেই নাটকটি দর্শকের সামনে উঠে আসে।

তিনি বলেন, ‘হাঁড়ি ফাটিবে’র গল্পই নাটকটির প্রাণ। নির্দেশক হিসেবে গল্পটির ভিন্নতর উপস্থাপনের চেষ্টা করেছেন তিনি। দীর্ঘ ১৬ বছর ধরে নাটকটির সঙ্গে পথচলাকে গৌরবের বলে উল্লেখ করে মিন্টু সরদার বলেন, দর্শকদের ভালোবাসা ও গ্রহণযোগ্যতার কারণেই এত বছর ধরে নাটকটির মঞ্চায়ন সম্ভব হয়েছে।

আজকের শততম মঞ্চায়নকে ঘিরে এথিকের শিল্পী ও কলাকুশলীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। বিশেষ এই প্রদর্শনীর মধ্য দিয়ে মঞ্চে ‘হাঁড়ি ফাটিবে’র দীর্ঘ পথচলার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় পূর্ণ হতে যাচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ৩০ আগস্ট ২০২৬

আজ শিল্পকলায় ‘হাঁড়ি ফাটিবে’র ‘শতক সন্ধ্যা’

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত