ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মৌ খান এবার নাম লেখালেন ওয়েব ফিল্মে। থ্রিলার ও অ্যাকশন ঘরানার নতুন ওয়েব ফিল্ম ‘শিকারি’-তে অভিনয় করছেন তিনি। মেহেদী হাসানের পরিচালনায় নির্মিত এই ওয়েব ফিল্মের মাধ্যমে দ্বিতীয়বারের মতো ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য কাজ করলেন এই অভিনেত্রী।
মূলধারার বাণিজ্যিক
সিনেমার পাশাপাশি ভিন্নধর্মী গল্পে অভিনয় করে পরিচিতি পেয়েছেন মৌ খান। ২০১৯ সালে ‘প্রতিশোধের
আগুন’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তার। এরপর ‘বান্ধব’, ‘বাহাদুরি’ ও ‘যেমন
জামাই তেমন বউ’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।
‘শিকারি’ ওয়েব ফিল্মের
গল্প আবর্তিত হয়েছে মনস্তাত্ত্বিক টানাপোড়েন, অপরাধজগত ও একটি রোমাঞ্চকর মিশনকে ঘিরে।
এতে মৌ খানকে দেখা যাবে রহস্যময় ও বুদ্ধিমত্তাসম্পন্ন একটি চরিত্রে। চরিত্রের প্রয়োজনে
অ্যাকশন ও ড্রামাটিক দৃশ্যেও অভিনয় করতে হয়েছে তাকে। অভিনেত্রীর ভাষ্য, এমন চরিত্রে
এর আগে তাকে দেখা যায়নি।
নিজের চরিত্র প্রসঙ্গে
মৌ খান বলেন, ‘সিনেমার চেয়ে ওয়েব ফিল্মের ক্যানভাস ও গল্প বলার ধরন এখন অনেক উন্নত।
“শিকারি”র স্ক্রিপ্ট যখন হাতে আসে, এক নিশ্বাসে পড়ে শেষ করেছি। গল্পের টুইস্ট দর্শকদের
শেষ মুহূর্ত পর্যন্ত পর্দায় ধরে রাখবে। এখানে আমাকে একেবারে ভিন্ন লুকে ও অন্যরকম আবহে
আবিষ্কার করবেন দর্শক। চ্যালেঞ্জ নিয়ে কাজটি করেছি। আশা করছি, দর্শকরা নিরাশ হবে না।’
এর আগে শাহীন সুমনের
‘মাফিয়া’ ওয়েব ফিল্মে অভিনয়ের মাধ্যমে ডিজিটাল মাধ্যমে নিজের উপস্থিতি জানান দিয়েছিলেন
মৌ খান। সেই ধারাবাহিকতায় ‘শিকারি’কে ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হিসেবে দেখছেন
তিনি।
প্রযোজনা প্রতিষ্ঠান
সূত্রে জানা গেছে, এরই মধ্যে ‘শিকারি’র দৃশ্যধারণ ও কারিগরি কাজ সম্পন্ন হয়েছে। ওটিটি
দর্শকদের কথা মাথায় রেখে আধুনিক নির্মাণশৈলীতে তৈরি করা হয়েছে ওয়েব ফিল্মটি। খুব শিগগির
একটি ওটিটি প্ল্যাটফর্মে এর মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
এদিকে মৌ খান অভিনীত
‘চাইল্ড অব দ্য স্টেশন’ সিনেমাটিও নির্মাণাধীন। জাফর আল মামুন পরিচালিত সিনেমাটিতে
তার সহশিল্পী ইমতিয়াজ বর্ষণ। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে ‘বাংলার হারকিউলিস’, ‘বাহাদুরী’
ও ‘তবুও প্রেম দামি’। আগামী ৯ অক্টোবর মুক্তির কথা রয়েছে তার অভিনীত ‘স্নেহের বন্ধন’
সিনেমাটির।

রোববার, ৩০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন