নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি রাইস মিলে বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এই ঘটনা আবারও শিল্পকারখানায় শ্রমিক নিরাপত্তার বিষয়টি সামনে এনেছে।
শিল্পকারখানায় এমন দুর্ঘটনা নতুন নয়। দুর্ঘটনার পর ক্ষয়ক্ষতি ও আহতদের চিকিৎসার মধ্যে আলোচনা সীমাবদ্ধ রাখলে দুর্ঘটনার মূল কারণ দূর করা সম্ভব হবে না। সংশ্লিষ্টরা বলছেন, বয়লার হচ্ছে উচ্চমাত্রার ঝুঁকিপূর্ণ যন্ত্র। এর তাপ ও চাপ নিয়ন্ত্রণে সামান্য ত্রুটিও বড় দুর্ঘটনার কারণ হতে পারে। বয়লারের নিয়মিত পরিদর্শন, রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা পরীক্ষা করা জরুরি। দক্ষ কর্মীর মাধ্যমে এর পরিচালনা নিশ্চিত করতে হয়।
রূপগঞ্জে বয়লারটি কেন বিস্ফোরিত হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। সুষ্ঠু তদন্ত করে দুর্ঘটনার কারণ উদাঘাটন করতে হবে। কারিগরি ত্রুটি, রক্ষণাবেক্ষণের ঘাটতি, অতিরিক্ত চাপ, যন্ত্রাংশের ত্রুটি কিংবা পরিচালনায় কোনো ভুল ছিল কি না তা খতিয়ে দেখতে হবে। প্রকৃত কারণ জানা না গেলে ভবিষ্যতে একই ধরনের দুর্ঘটনা প্রতিরোধের কার্যকর ব্যবস্থা নেয়া যাবে না।
শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কারখানা কর্তৃপক্ষের। সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোরও দায়িত্ব রয়েছে। কারখানায় বয়লার স্থাপন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে নির্ধারিত নিরাপত্তাবিধি মানা হচ্ছে কি না, তা নিয়মিত তদারক করা দরকার। শুধু কারখানা পরিদর্শনের সময় কাগজপত্র ঠিক আছে কি না, সেটি দেখলেই দায়িত্ব শেষ হয় না।
কারখানায় শ্রমিকের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। আহত শ্রমিকদের যথাযথ চিকিৎসা এবং প্রয়োজনীয় আর্থিক সহায়তা নিশ্চিত করতে হবে। শিল্পকারখানায় নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার বিকল্প নেই।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন