উন্নয়নকাজের উদ্বোধন মানেই জমকালো আয়োজন আর নামফলক থেকে পর্দা সরানো বা ফিতা কাটা। তবে এবার বগুড়ার নন্দীগ্রামে দেখা গেল এক ব্যতিক্রমী চিত্র। চিরাচরিত সেই প্রথা ভেঙে সড়ক সংস্কারকাজের উদ্বোধন করেছেন খোদ নির্মাণশ্রমিকেরা। বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মোশারফ হোসেনের উদ্যোগে শ্রমিকদের দিয়ে এই উদ্বোধন করানো হয়।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে নন্দীগ্রাম ইউনিয়নের শহরকুড়ি থেকে হাটলাল পর্যন্ত সড়কের সংস্কারকাজের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য মোশারফ হোসেন উপস্থিত থাকলেও তিনি নিজে সুতা টেনে কাজের সূচনা করেননি। বরং কাজটিতে নিয়োজিত শ্রমিকদের ডেকে তাদের মাধ্যমেই সংস্কারকাজের উদ্বোধন করান।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় ১ হাজার ৮৫০ মিটার দীর্ঘ এই সড়ক সংস্কারে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৭৫ লাখ ২৫ হাজার ৩৭০ টাকা। তবে চুক্তি অনুযায়ী ৭১ লাখ ৪৯ হাজার ১০১ টাকায় কাজটির দায়িত্ব পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান।
ব্যতিক্রমী এই উদ্যোগ সম্পর্কে সংসদ সদস্য মোশারফ হোসেন বলেন, ‘যারা দিনরাত পরিশ্রম করে রাস্তাঘাট নির্মাণ বা সংস্কার করেন, প্রকৃত অর্থে তারাই উন্নয়নের কারিগর। তা দের শ্রমের মর্যাদা দিতেই এই আয়োজন। শ্রমিকের হাতে উন্নয়নকাজের উদ্বোধন করতে পেরে আমি আনন্দিত।’ তিনি আরও জানান, জনগণের ভোগান্তি কমাতে নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আরা, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা প্রকৌশলী আবদুল হাকিম, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধন শেষে উপস্থিত শ্রমিক ও এলাকাবাসীর মধ্যে মিষ্টি বিতরণ করেন সংসদ সদস্য। এর আগে তিনি উপজেলা উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় ১০টি হুইলচেয়ার ও ৫টি সেলাই মেশিন উপকারভোগীদের মাঝে বিতরণ করেন।

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন