সংবাদ

কান্তজীউ থেকে রাজবাড়ী: সেই পুরোনো ঐতিহ্য

চিত্ত ঘোষ, দিনাজপুর
চিত্ত ঘোষ, দিনাজপুর
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পিএম

কান্তজীউ থেকে রাজবাড়ী: সেই পুরোনো ঐতিহ্য
ছবি : সংবাদ

দিনাজপুর রাজবংশের শত বছরের প্রচলিত প্রথা অনুযায়ী বুধবার (২ সেপ্টেম্বর) কান্তনগরের ঐতিহাসিক কান্তজীউ মন্দির থেকে শ্রীশ্রী রুক্মিনীকান্তজীউ যুগল বিগ্রহ নৌপথে দিনাজপুর শহরের রাজবাড়ী কালিয়াকান্তজীউ মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেছে। জন্মাষ্টমীর দুই দিন আগে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আবহে এই ঐতিহ্যবাহী নৌবিহার শুরু হয়।

দিনাজপুরের রাজবংশের ইতিহাস প্রায় ৪০০ বছরের পুরোনো। কান্তনগরের এই ঐতিহাসিক মন্দিরের নির্মাণকাজ ১৭২২ খ্রিষ্টাব্দে শুরু করেছিলেন রাজা প্রাণনাথ। পরবর্তীতে ১৭৫২ খ্রিষ্টাব্দে তার পোষ্যপুত্র রাজা রামনাথ মন্দিরের নির্মাণকাজ সম্পন্ন করেন। সেই সময় থেকেই এই বিগ্রহ বছরে ৯ মাস কান্তনগরের মন্দিরে এবং ৩ মাস দিনাজপুর শহরের রাজবাড়ীর কালিয়াজীউ মন্দিরে অবস্থান করে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় কান্তনগর মন্দিরে পূজা-অর্চনা শেষে সুসজ্জিত নৌ-বহর নিয়ে ঢেপা নদীপথে বিগ্রহের যাত্রা শুরু হয়। কান্তনগর থেকে রাজবাড়ী পর্যন্ত দীর্ঘ নদীপথে প্রায় ৩৭টি ঘাটে বিগ্রহবাহী এই বহরকে শ্রদ্ধা ও ভক্তিতে অভ্যর্থনা জানান হাজারো পুণ্যার্থী।

এই যাত্রাকে ঘিরে ঢেপা নদীর দুই তীরে এখন উৎসবের আমেজ। ভক্তদের জয়ধ্বনি ও উলুধ্বনিতে মুখর হয়ে উঠেছে নদীর চারপাশ। শ্রীশ্রী রুক্মিনীকান্তজীউ বিগ্রহ আগামী তিন মাস দিনাজপুর রাজবাড়ী মন্দিরে অবস্থান করবেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

কান্তজীউ থেকে রাজবাড়ী: সেই পুরোনো ঐতিহ্য

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দিনাজপুর রাজবংশের শত বছরের প্রচলিত প্রথা অনুযায়ী বুধবার (২ সেপ্টেম্বর) কান্তনগরের ঐতিহাসিক কান্তজীউ মন্দির থেকে শ্রীশ্রী রুক্মিনীকান্তজীউ যুগল বিগ্রহ নৌপথে দিনাজপুর শহরের রাজবাড়ী কালিয়াকান্তজীউ মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেছে। জন্মাষ্টমীর দুই দিন আগে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আবহে এই ঐতিহ্যবাহী নৌবিহার শুরু হয়।

দিনাজপুরের রাজবংশের ইতিহাস প্রায় ৪০০ বছরের পুরোনো। কান্তনগরের এই ঐতিহাসিক মন্দিরের নির্মাণকাজ ১৭২২ খ্রিষ্টাব্দে শুরু করেছিলেন রাজা প্রাণনাথ। পরবর্তীতে ১৭৫২ খ্রিষ্টাব্দে তার পোষ্যপুত্র রাজা রামনাথ মন্দিরের নির্মাণকাজ সম্পন্ন করেন। সেই সময় থেকেই এই বিগ্রহ বছরে ৯ মাস কান্তনগরের মন্দিরে এবং ৩ মাস দিনাজপুর শহরের রাজবাড়ীর কালিয়াজীউ মন্দিরে অবস্থান করে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় কান্তনগর মন্দিরে পূজা-অর্চনা শেষে সুসজ্জিত নৌ-বহর নিয়ে ঢেপা নদীপথে বিগ্রহের যাত্রা শুরু হয়। কান্তনগর থেকে রাজবাড়ী পর্যন্ত দীর্ঘ নদীপথে প্রায় ৩৭টি ঘাটে বিগ্রহবাহী এই বহরকে শ্রদ্ধা ও ভক্তিতে অভ্যর্থনা জানান হাজারো পুণ্যার্থী।

এই যাত্রাকে ঘিরে ঢেপা নদীর দুই তীরে এখন উৎসবের আমেজ। ভক্তদের জয়ধ্বনি ও উলুধ্বনিতে মুখর হয়ে উঠেছে নদীর চারপাশ। শ্রীশ্রী রুক্মিনীকান্তজীউ বিগ্রহ আগামী তিন মাস দিনাজপুর রাজবাড়ী মন্দিরে অবস্থান করবেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত