সংবাদ

ঠাকুরগাঁওয়ে পৃথক স্থানে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পিএম

ঠাকুরগাঁওয়ে পৃথক স্থানে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের দুই উপজেলায় পৃথক ঘটনায় নদীর পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে রাণীশংকৈল উপজেলার তেরনই নদী ও ভূল্লী উপজেলার ভূল্লী নদীতে এসব দুর্ঘটনা ঘটে। এতে দুই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের জগদল বস্তি গ্রামে তেরনই নদীর পানিতে ডুবে এহেসান (৫) ও কাউসার (৫) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। এহেসান ওই গ্রামের জাহিদ হাসানের ছেলে এবং কাউসার একই গ্রামের কালামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে দুই শিশু বাড়ির পাশের তেরনই নদীর তীরে খেলছিল। একপর্যায়ে তারা নদীর পানিতে পড়ে নিখোঁজ হয়। স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজির পর তাদের উদ্ধার করেন। তবে উদ্ধার হওয়ার আগেই তাদের মৃত্যু হয়।

এদিকে, একই দিন দুপুরে ভূল্লী উপজেলার শুকানপুখুরী ইউনিয়নের মণ্ডলপাড়া এলাকায় ভূল্লী নদীর সুইচ গেটে গোসল করতে নেমে হোসাইন আহমেদ (৫) নামের আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।

স্থানীয়রা জানান, হোসাইন বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের নদীর সুইচ গেটে গোসল করতে গিয়ে অসাবধানতাবশত গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলেও শেষ রক্ষা হয়নি।

ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, নদীর পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একদিনে তিন শিশুর মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ঠাকুরগাঁওয়ে পৃথক স্থানে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঠাকুরগাঁওয়ের দুই উপজেলায় পৃথক ঘটনায় নদীর পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে রাণীশংকৈল উপজেলার তেরনই নদী ও ভূল্লী উপজেলার ভূল্লী নদীতে এসব দুর্ঘটনা ঘটে। এতে দুই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের জগদল বস্তি গ্রামে তেরনই নদীর পানিতে ডুবে এহেসান (৫) ও কাউসার (৫) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। এহেসান ওই গ্রামের জাহিদ হাসানের ছেলে এবং কাউসার একই গ্রামের কালামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে দুই শিশু বাড়ির পাশের তেরনই নদীর তীরে খেলছিল। একপর্যায়ে তারা নদীর পানিতে পড়ে নিখোঁজ হয়। স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজির পর তাদের উদ্ধার করেন। তবে উদ্ধার হওয়ার আগেই তাদের মৃত্যু হয়।

এদিকে, একই দিন দুপুরে ভূল্লী উপজেলার শুকানপুখুরী ইউনিয়নের মণ্ডলপাড়া এলাকায় ভূল্লী নদীর সুইচ গেটে গোসল করতে নেমে হোসাইন আহমেদ (৫) নামের আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।

স্থানীয়রা জানান, হোসাইন বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের নদীর সুইচ গেটে গোসল করতে গিয়ে অসাবধানতাবশত গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলেও শেষ রক্ষা হয়নি।

ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, নদীর পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একদিনে তিন শিশুর মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত