সংবাদ

পুলিশের সামনেই নারী উদ্যোক্তাকে মারধর!

প্রতিনিধি, রাজবাড়ী
প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পিএম

পুলিশের সামনেই নারী উদ্যোক্তাকে মারধর!
ছবি : সংবাদ

রাজবাড়ী বাজারে পুলিশের উপস্থিতিতে এক নারী উদ্যোক্তাকে মারধরের ঘটনায় গঠিত তিন সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি আজ বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুপুরে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. সাইফুজ্জামান ফারুকীর নেতৃত্বে কমিটির সদস্যরা বড় বাজারের ‘কাপড় বাজার’ এলাকা পরিদর্শন করেন।

তদন্ত কমিটির অন্য দুই সদস্য হলেন ঢাকা রেঞ্জের পুলিশ সুপার (অপারেশন) শাকিলা সুলতানা এবং রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শামসুল হক। পরিদর্শনকালে তারা বাজার কমিটির নেতা এবং ঘটনার দিন দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন।

তদন্ত কমিটির সভাপতি মো. সাইফুজ্জামান ফারুকী জানান, সম্প্রতি এক নারী উদ্যোক্তাকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ওই ঘটনার পেছনের কারণ এবং এর নেপথ্যে কী ছিল, তা উদ্‌ঘাটন করতেই এই কমিটি কাজ করছে।

তিনি আরও বলেন, ‘ঘটনার সময় পুলিশের দায়িত্ব পালনে কোনো অবহেলা ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হবে। নারী উদ্যোক্তাকে পুলিশ ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়ার সময় কেন হামলার ঘটনা ঘটল এবং ঘটনাস্থলের দূরত্বসহ বিভিন্ন দিক বিশ্লেষণ করা হচ্ছে।’ এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো আইডিগুলো শনাক্ত করতে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট কাজ করছে বলে তিনি জানান।

উল্লেখ্য, এ ঘটনায় রাজবাড়ী থানায় একটি মামলা হয়েছে এবং ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত প্রতিবেদন দ্রুতই ঢাকা রেঞ্জের ডিআইজির কাছে জমা দেওয়া হবে বলে জানানো হয়। পরিদর্শনকালে রাজবাড়ীর পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদসহ স্থানীয় ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

পুলিশের সামনেই নারী উদ্যোক্তাকে মারধর!

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত