সংবাদ

কালীগঞ্জে সারের মজুদে গরমিল, দুই ব্যবসায়ীর জরিমানা

প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর)
প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পিএম

কালীগঞ্জে সারের মজুদে গরমিল, দুই ব্যবসায়ীর জরিমানা
ছবি : সংবাদ

গাজীপুরের কালীগঞ্জে সারের মজুদে ও স্টক রেজিস্ট্রারে (মজুদ খাতা) গরমিল থাকায় দুই ব্যবসায়ীকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দোলান বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার এই অভিযান পরিচালনা করেন।

আদালত সূত্রে জানা যায়, দোলান বাজারের ‘প্রকাশ ট্রেডার্স’ ও ‘মেসার্স এস এস করপোরেশন’ নামের দুটি প্রতিষ্ঠানে সারের মজুদ যাচাইকালে গরমিল ধরা পড়ে। ওই প্রতিষ্ঠান দুটির মজুদ খাতায় যে পরিমাণ সারের কথা উল্লেখ ছিল, বাস্তবে গুদামে তার চেয়ে বেশি সার পাওয়া যায়। এ সময় অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৬ ধারায় নিয়ম লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠান দুটির মালিককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

জরিমানা পাওয়া দুই ব্যবসায়ী হলেন - প্রকাশ ট্রেডার্সের স্বত্বাধিকারী নির্মল দাস (৬০) ও মেসার্স এস এস করপোরেশনের স্বত্বাধিকারী শরীফ ভূঁইয়া (৩৪)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার জানান, সারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ ও বিক্রয় কার্যক্রম নিয়ম মেনে পরিচালিত হচ্ছে কি না, তা যাচাইয়ে নিয়মিত বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। অভিযানে বেঞ্চ সহকারী হিসেবে উপস্থিত ছিলেন মাহবুবুল ইসলাম।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

কালীগঞ্জে সারের মজুদে গরমিল, দুই ব্যবসায়ীর জরিমানা

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

গাজীপুরের কালীগঞ্জে সারের মজুদে ও স্টক রেজিস্ট্রারে (মজুদ খাতা) গরমিল থাকায় দুই ব্যবসায়ীকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দোলান বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার এই অভিযান পরিচালনা করেন।

আদালত সূত্রে জানা যায়, দোলান বাজারের ‘প্রকাশ ট্রেডার্স’ ও ‘মেসার্স এস এস করপোরেশন’ নামের দুটি প্রতিষ্ঠানে সারের মজুদ যাচাইকালে গরমিল ধরা পড়ে। ওই প্রতিষ্ঠান দুটির মজুদ খাতায় যে পরিমাণ সারের কথা উল্লেখ ছিল, বাস্তবে গুদামে তার চেয়ে বেশি সার পাওয়া যায়। এ সময় অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৬ ধারায় নিয়ম লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠান দুটির মালিককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

জরিমানা পাওয়া দুই ব্যবসায়ী হলেন - প্রকাশ ট্রেডার্সের স্বত্বাধিকারী নির্মল দাস (৬০) ও মেসার্স এস এস করপোরেশনের স্বত্বাধিকারী শরীফ ভূঁইয়া (৩৪)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার জানান, সারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ ও বিক্রয় কার্যক্রম নিয়ম মেনে পরিচালিত হচ্ছে কি না, তা যাচাইয়ে নিয়মিত বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। অভিযানে বেঞ্চ সহকারী হিসেবে উপস্থিত ছিলেন মাহবুবুল ইসলাম।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত