সংবাদ

গজারিয়ায় সম-অধিকার প্রতিষ্ঠায় ওএমএস চালু

মাহাবুব আলম লিটন, মুন্সীগঞ্জ
মাহাবুব আলম লিটন, মুন্সীগঞ্জ
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পিএম

গজারিয়ায় সম-অধিকার প্রতিষ্ঠায় ওএমএস চালু
ছবি : সংবাদ

গজারিয়ায় সাধারণ মানুষের সম-অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে খাদ্য অধিদপ্তরের ওএমএস (খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয়) কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় গজারিয়া উপজেলার ভবেরচর হাসপাতাল রোডে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় সমাজকল্যাণবিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান রতন বলেন, ‘দেশের মানুষের সম-অধিকার প্রতিষ্ঠা করতেই ওএমএসের মতো মানবিক প্রকল্প গ্রহণ করা হয়েছে। সরকারের এই মহৎ ও মানবিক উদ্যোগকে সফল করতে সবার সহযোগিতা প্রয়োজন। সরকারের এই উদ্যোগকে নিজ স্বার্থে কাজে না লাগিয়ে প্রতিটি মানুষের অধিকার নিশ্চিত করতে হবে।’

গজারিয়া উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে ছয়টিতে ওএমএস বিক্রয় কেন্দ্র চালু হয়েছে। এসব কেন্দ্র থেকে সাধারণ মানুষ প্রতি কেজি চাল ৩০ টাকা এবং আটা ২৪ টাকা দরে কিনতে পারবেন। প্রতিটি মানুষ সর্বোচ্চ ৫ কেজি করে পণ্য কেনার সুযোগ পাবেন। এই কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য চলমান থাকবে বলে জানানো হয়।

মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মির উম্মে হাফসা নাদিয়া, জেলা খাদ্য কর্মকর্তা লিটন কুমার প্রামানিক এবং উপজেলা খাদ্য কর্মকর্তা সাজোয়ার রহমানসহ স্থানীয় খাদ্য বিভাগের কর্মকর্তারা।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

গজারিয়ায় সম-অধিকার প্রতিষ্ঠায় ওএমএস চালু

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

গজারিয়ায় সাধারণ মানুষের সম-অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে খাদ্য অধিদপ্তরের ওএমএস (খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয়) কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় গজারিয়া উপজেলার ভবেরচর হাসপাতাল রোডে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় সমাজকল্যাণবিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান রতন বলেন, ‘দেশের মানুষের সম-অধিকার প্রতিষ্ঠা করতেই ওএমএসের মতো মানবিক প্রকল্প গ্রহণ করা হয়েছে। সরকারের এই মহৎ ও মানবিক উদ্যোগকে সফল করতে সবার সহযোগিতা প্রয়োজন। সরকারের এই উদ্যোগকে নিজ স্বার্থে কাজে না লাগিয়ে প্রতিটি মানুষের অধিকার নিশ্চিত করতে হবে।’

গজারিয়া উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে ছয়টিতে ওএমএস বিক্রয় কেন্দ্র চালু হয়েছে। এসব কেন্দ্র থেকে সাধারণ মানুষ প্রতি কেজি চাল ৩০ টাকা এবং আটা ২৪ টাকা দরে কিনতে পারবেন। প্রতিটি মানুষ সর্বোচ্চ ৫ কেজি করে পণ্য কেনার সুযোগ পাবেন। এই কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য চলমান থাকবে বলে জানানো হয়।

মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মির উম্মে হাফসা নাদিয়া, জেলা খাদ্য কর্মকর্তা লিটন কুমার প্রামানিক এবং উপজেলা খাদ্য কর্মকর্তা সাজোয়ার রহমানসহ স্থানীয় খাদ্য বিভাগের কর্মকর্তারা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত