সংবাদ

৫ মাসেই ভাঙল বাদশাহ-ইশার সংসার

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ পিএম

৫ মাসেই ভাঙল বাদশাহ-ইশার সংসার
ছবি : সংগৃহীত

ভারতীয় জনপ্রিয় র‍্যাপার বাদশাহ ও পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখির দাম্পত্য জীবনের ইতি ঘটেছে। বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন এই তারকা দম্পতি। সোমবার (৩১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক যৌথ বিবৃতির মাধ্যমে তারা বিচ্ছেদের খবরটি নিশ্চিত করেন।

বিবৃতিতে বাদশাহ ও ইশা জানান, তারা পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার ভিত্তিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান জানানোর জন্য ভক্ত ও সংবাদমাধ্যমের প্রতি অনুরোধ করেছেন তারা। তবে বিচ্ছেদের সুনির্দিষ্ট কোনো কারণ এখনো প্রকাশ করেননি কেউই।

২০২১ সালে একটি পার্টিতে বন্ধুর মাধ্যমে প্রথম পরিচয় হয় বাদশাহ ও ইশার। দীর্ঘ চার বছর প্রেমের পর চলতি বছরের মার্চ মাসে ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে ঘরোয়াভাবে বিয়ে করেন তারা। শুরুতে বিয়ের খবর গোপন রাখলেও পরবর্তীতে ইশার মায়ের মাধ্যমে তাদের বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। গত জুলাই মাসে এক অনলাইন আলাপচারিতায় ইশা নিজেও বিয়ের বিষয়টি নিশ্চিত করেছিলেন।

বিয়ের মাত্র কয়েক মাস যেতে না যেতেই তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পাঁচ মাস পূর্ণ হতেই আলাদা হওয়ার ঘোষণা দিলেন তারা।

এটি ছিল বাদশাহর দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১২ সালে তিনি জেসমিন মাসিহকে বিয়ে করেছিলেন। ২০২০ সালে তাদের বিচ্ছেদ হয়। তাদের সংসারে একটি কন্যাসন্তান রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

৫ মাসেই ভাঙল বাদশাহ-ইশার সংসার

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ভারতীয় জনপ্রিয় র‍্যাপার বাদশাহ ও পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখির দাম্পত্য জীবনের ইতি ঘটেছে। বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন এই তারকা দম্পতি। সোমবার (৩১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক যৌথ বিবৃতির মাধ্যমে তারা বিচ্ছেদের খবরটি নিশ্চিত করেন।

বিবৃতিতে বাদশাহ ও ইশা জানান, তারা পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার ভিত্তিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান জানানোর জন্য ভক্ত ও সংবাদমাধ্যমের প্রতি অনুরোধ করেছেন তারা। তবে বিচ্ছেদের সুনির্দিষ্ট কোনো কারণ এখনো প্রকাশ করেননি কেউই।

২০২১ সালে একটি পার্টিতে বন্ধুর মাধ্যমে প্রথম পরিচয় হয় বাদশাহ ও ইশার। দীর্ঘ চার বছর প্রেমের পর চলতি বছরের মার্চ মাসে ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে ঘরোয়াভাবে বিয়ে করেন তারা। শুরুতে বিয়ের খবর গোপন রাখলেও পরবর্তীতে ইশার মায়ের মাধ্যমে তাদের বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। গত জুলাই মাসে এক অনলাইন আলাপচারিতায় ইশা নিজেও বিয়ের বিষয়টি নিশ্চিত করেছিলেন।

বিয়ের মাত্র কয়েক মাস যেতে না যেতেই তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পাঁচ মাস পূর্ণ হতেই আলাদা হওয়ার ঘোষণা দিলেন তারা।

এটি ছিল বাদশাহর দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১২ সালে তিনি জেসমিন মাসিহকে বিয়ে করেছিলেন। ২০২০ সালে তাদের বিচ্ছেদ হয়। তাদের সংসারে একটি কন্যাসন্তান রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত