সংবাদ

মোটর চুরি করতে গিয়ে এ কী হলো!

প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পিএম

মোটর চুরি করতে গিয়ে এ কী হলো!
ছবি : সংবাদ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় টিউবওয়েলের বৈদ্যুতিক মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরিফুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার লোকনাথপুর পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইসলাম ওরফে বরু দর্শনা পৌরসভার শান্তিপাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাতে বাড়ির মালিক কেরামত আলী ও তার পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার ভোর পাঁচটার দিকে কেরামত আলীর স্ত্রী মারুফা বেগম ফজরের নামাজের অজুর জন্য বাড়ির পাশে টিউবওয়েলের কাছে যান। সেখানে তিনি এক ব্যক্তিকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা এসে শরিফুলকে মৃত অবস্থায় দেখতে পান। এ সময় তার হাতে একটি কাঁচি ছিল।

ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় শরিফুল ওই টিউবওয়েলের বৈদ্যুতিক মোটর চুরি করতে যান। মোটরের তার কাটার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় বাড়ির মালিক কেরামত আলী বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

মোটর চুরি করতে গিয়ে এ কী হলো!

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চুয়াডাঙ্গার দামুড়হুদায় টিউবওয়েলের বৈদ্যুতিক মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরিফুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার লোকনাথপুর পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইসলাম ওরফে বরু দর্শনা পৌরসভার শান্তিপাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাতে বাড়ির মালিক কেরামত আলী ও তার পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার ভোর পাঁচটার দিকে কেরামত আলীর স্ত্রী মারুফা বেগম ফজরের নামাজের অজুর জন্য বাড়ির পাশে টিউবওয়েলের কাছে যান। সেখানে তিনি এক ব্যক্তিকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা এসে শরিফুলকে মৃত অবস্থায় দেখতে পান। এ সময় তার হাতে একটি কাঁচি ছিল।

ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় শরিফুল ওই টিউবওয়েলের বৈদ্যুতিক মোটর চুরি করতে যান। মোটরের তার কাটার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় বাড়ির মালিক কেরামত আলী বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত