সংবাদ

ফ্লাইওভারে ঝরল পুলিশ কনস্টেবলের প্রাণ

জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ পিএম

ফ্লাইওভারে ঝরল পুলিশ কনস্টেবলের প্রাণ
শামীম আহমেদ

পুলিশ সদর দপ্তরে সরকারি চিঠিপত্র (ডাক) পৌঁছে দিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) এক কনস্টেবল নিহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে টঙ্গী-আবদুল্লাহপুর উড়ালসড়কের (ফ্লাইওভার) ওপর এই দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ কনস্টেবলের নাম শামীম আহমেদ (৩০)। তিনি জিএমপির এসএফ শাখায় ডাক বাহক হিসেবে কর্মরত ছিলেন। শামীম কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার মানিকদী দক্ষিণপাড়া এলাকার আঙ্গুর মিয়ার ছেলে।

জিএমপি সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে গাজীপুর পুলিশ কমিশনার কার্যালয় থেকে দাপ্তরিক চিঠিপত্র নিয়ে ঢাকার পুলিশ সদর দপ্তরের উদ্দেশে রওনা হন শামীম। কাজ শেষে মোটরসাইকেলে করে ফেরার পথে দুপুর দুইটার দিকে টঙ্গী-আবদুল্লাহপুর ফ্লাইওভারের ওপর দুর্ঘটনার শিকার হন তিনি। স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সহকর্মীর এমন মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার এবং অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান। শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

পুলিশ কর্মকর্তারা জানান, দায়িত্ব পালনকালে নিহত শামীম আহমেদের পরিবারের পাশে দাঁড়াবে পুলিশ বিভাগ। তার পরিবারের প্রতি মানবিক ও প্রাতিষ্ঠানিক সব দায়িত্ব যথাযথভাবে পালন করা হবে। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

ফ্লাইওভারে ঝরল পুলিশ কনস্টেবলের প্রাণ

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত