সংবাদ

আওয়ামী লীগের আমলে জ্বালানি খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রতিনিধি, ফরিদপুর
প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পিএম

আওয়ামী লীগের আমলে জ্বালানি খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ছবি : সংবাদ

আওয়ামী লীগ সরকারের আমলে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি খাতে এবং সেই দুর্নীতির খেসারত এখন সাধারণ মানুষকে দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের সালথা উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর জনসভায় তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের সময়ে বিদ্যুৎ ও গ্যাস খাতে অনিয়মের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এসব কর্মকাণ্ডে জড়িতদের অনেকে এখন বিদেশে অবস্থান করছেন। তাঁদের লুটপাটের কারণে যে সংকট তৈরি হয়েছে, তার দুর্ভোগ পোহাতে হচ্ছে দেশের জনগণকে।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, দেড় বছরের অন্তর্বর্তী সরকারও জ্বালানি খাতের দীর্ঘদিনের অব্যবস্থাপনা নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। ফলে বর্তমান সরকারকে একই সঙ্গে জ্বালানি সংকট ও অর্থনৈতিক চাপ মোকাবিলা করতে হচ্ছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণেও বাংলাদেশ নতুন করে আর্থিক ক্ষতির মুখে পড়ছে, যার প্রভাব পড়ছে প্রবাসীদের ওপর।

বিএনপির রাজনৈতিক ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র যখনই হুমকির মুখে পড়েছে, বিএনপি তখনই জনগণের পাশে দাঁড়িয়েছে। দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের পর গত ফেব্রুয়ারি মাসে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে।

সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মুদাচ্ছের আলী ইছাসহ জেলা ও উপজেলার শীর্ষ নেতারা বক্তব্য দেন। জনসভার আগে শামা ওবায়েদ বৃক্ষরোপণ করেন এবং সভা শেষে কেক কেটে ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করা হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগের আমলে জ্বালানি খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আওয়ামী লীগ সরকারের আমলে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি খাতে এবং সেই দুর্নীতির খেসারত এখন সাধারণ মানুষকে দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের সালথা উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর জনসভায় তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের সময়ে বিদ্যুৎ ও গ্যাস খাতে অনিয়মের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এসব কর্মকাণ্ডে জড়িতদের অনেকে এখন বিদেশে অবস্থান করছেন। তাঁদের লুটপাটের কারণে যে সংকট তৈরি হয়েছে, তার দুর্ভোগ পোহাতে হচ্ছে দেশের জনগণকে।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, দেড় বছরের অন্তর্বর্তী সরকারও জ্বালানি খাতের দীর্ঘদিনের অব্যবস্থাপনা নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। ফলে বর্তমান সরকারকে একই সঙ্গে জ্বালানি সংকট ও অর্থনৈতিক চাপ মোকাবিলা করতে হচ্ছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণেও বাংলাদেশ নতুন করে আর্থিক ক্ষতির মুখে পড়ছে, যার প্রভাব পড়ছে প্রবাসীদের ওপর।

বিএনপির রাজনৈতিক ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র যখনই হুমকির মুখে পড়েছে, বিএনপি তখনই জনগণের পাশে দাঁড়িয়েছে। দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের পর গত ফেব্রুয়ারি মাসে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে।

সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মুদাচ্ছের আলী ইছাসহ জেলা ও উপজেলার শীর্ষ নেতারা বক্তব্য দেন। জনসভার আগে শামা ওবায়েদ বৃক্ষরোপণ করেন এবং সভা শেষে কেক কেটে ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করা হয়।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত