সংবাদ

গবেষণা-উদ্ভাবন ছাড়া বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে উন্নয়ন সম্ভব নয় : আমির খসরু

প্রতিনিধি, চট্টগ্রাম
প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পিএম

গবেষণা-উদ্ভাবন ছাড়া বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে উন্নয়ন সম্ভব নয় : আমির খসরু
ছবি : সংবাদ

বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান উন্নত করতে গবেষণা ও উদ্ভাবনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আয়োজিত ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘শুধু ভালো গবেষণা করলেই চলবে না, সেই উদ্ভাবনের আন্তর্জাতিক পরিচিতি ও দৃশ্যমানতাও নিশ্চিত করতে হবে। একটি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হলে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নিয়মিত তুলনা ও পিয়ার রিভিউয়ের ব্যবস্থা থাকা প্রয়োজন।’

বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে শুধু অবকাঠামো নির্মাণকে যথেষ্ট নয় উল্লেখ করে আমির খসরু বলেন, ভবন নির্মাণের পাশাপাশি দক্ষ জনবল, আধুনিক গবেষণা সুবিধা এবং প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো জরুরি। অবকাঠামো ও মানবসম্পদ উন্নয়নের মধ্যে ভারসাম্য না থাকলে রাষ্ট্রীয় বিনিয়োগের সুফল পাওয়া যাবে না।

জনগণের করের অর্থের যথাযথ ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে অর্থমন্ত্রী বলেন, প্রতিটি প্রকল্পের বিপরীতে কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশগত প্রভাব নিবিড়ভাবে পর্যালোচনা করা প্রয়োজন। এছাড়া চুয়েটের আইটি ইনকিউবেটরের কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও ইউজিসির সঙ্গে সমন্বয় করার আশ্বাস দেন তিনি। শিল্পখাতের বাস্তব চাহিদার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে যুক্ত করারও আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, চুয়েটের প্রযুক্তিগত সক্ষমতাকে দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে। অর্থের অভাবে যেন কোনো গুরুত্বপূর্ণ গবেষণা থেমে না যায়, সেদিকে বিশেষ নজর দেওয়ার তাগিদ দেন তিনি।

সভাপতির বক্তব্যে চুয়েট উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম জানান, বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক র‍্যাঙ্কিং বাড়াতে বিদেশি অধ্যাপক নিয়োগ ও আন্তর্জাতিক সহযোগিতা প্রসারের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে একটি গবেষণা ও উন্নয়ন কেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

গবেষণা-উদ্ভাবন ছাড়া বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে উন্নয়ন সম্ভব নয় : আমির খসরু

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত