সংবাদ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে হামলা-সংঘর্ষ, পুলিশসহ আহত ৮

জেলা বার্তা পরিবেশক, মুন্সীগঞ্জ
জেলা বার্তা পরিবেশক, মুন্সীগঞ্জ
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ পিএম

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে হামলা-সংঘর্ষ, পুলিশসহ আহত ৮
ছবি : সংবাদ

মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে দুই পক্ষের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্তসহ অন্তত আটজন আহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শ্রীনগর বাজারের জমজম টাওয়ার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জমজম টাওয়ারের সামনে আনন্দ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধার সমর্থকেরা। ডাকবাংলো পর্যন্ত তাদের একটি মিছিল হওয়ার কথা ছিল। এ সময় স্থানীয় সংসদ সদস্য মো. আবদুল্লাহর অনুসারী একদল যুবক লাঠিসোঁটা নিয়ে সেখানে হামলা চালান বলে অভিযোগ উঠেছে।

হামলা শুরু হলে বিএনপির কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু ও উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলামের সমর্থকেরা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি বেশ কিছু মোটরসাইকেল ভাঙচুর করা হয়। সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে একজনের মাথা ফেটে গেছে। আহত ওহিদুল ইসলাম (৫২), রাহাত চোকদার (২৮), জসিম দেওয়ান (৪০) ও বাবুল খানকে (৪৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হয়েছেন শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ ও র‍্যাব মোতায়েন করা হয়েছে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে হামলা-সংঘর্ষ, পুলিশসহ আহত ৮

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত