সংবাদ

জনপ্রিয়তাই হবে স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়নের মাপকাঠি : স্বাস্থ্যমন্ত্রী

প্রতিনিধি, মনোহরদী (নরসিংদী)
প্রতিনিধি, মনোহরদী (নরসিংদী)
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পিএম

জনপ্রিয়তাই হবে স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়নের মাপকাঠি : স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীর জনপ্রিয়তাই মনোনয়নের প্রধান মাপকাঠি হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর মনোহরদীতে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ওই সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সামনে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও জেলা পরিষদ নির্বাচন। তৃণমূলের কার কী অবস্থান, প্রধানমন্ত্রী ইতিমধ্যে সে ব্যাপারে খোঁজ নিচ্ছেন। জনপ্রিয়তার ভিত্তিতেই মনোনয়ন দেওয়া হবে, যাতে ভোটে জয় নিশ্চিত করা যায়। তবে দলের ত্যাগী নেতাদেরও ভিন্নভাবে মূল্যায়ন করা হবে।’

নির্বাচনের জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, যারা মিছিলে অংশ নিয়েছেন বা নির্যাতিত হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা থাকলেও জেতার মতো পরিস্থিতি না থাকলে মনোনয়ন দেওয়া সম্ভব হবে না। দল যাকে চূড়ান্ত করবে, সবাইকে তাঁর পক্ষে কাজ করতে হবে।

দেশের স্বাস্থ্য খাত নিয়ে মন্ত্রী বলেন, সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে তিনি বিভিন্ন জেলার হাসপাতাল পরিদর্শন করছেন। এর ফলে চিকিৎসকদের উপস্থিতি ও হাসপাতালের পরিচ্ছন্নতার উন্নতি হচ্ছে। আগামী এক বছরের মধ্যে স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মনোহরদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে মন্ত্রী পুরাতন ব্রহ্মপুত্র নদীতে মাছের পোনা অবমুক্ত করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

জনপ্রিয়তাই হবে স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়নের মাপকাঠি : স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীর জনপ্রিয়তাই মনোনয়নের প্রধান মাপকাঠি হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর মনোহরদীতে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ওই সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সামনে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও জেলা পরিষদ নির্বাচন। তৃণমূলের কার কী অবস্থান, প্রধানমন্ত্রী ইতিমধ্যে সে ব্যাপারে খোঁজ নিচ্ছেন। জনপ্রিয়তার ভিত্তিতেই মনোনয়ন দেওয়া হবে, যাতে ভোটে জয় নিশ্চিত করা যায়। তবে দলের ত্যাগী নেতাদেরও ভিন্নভাবে মূল্যায়ন করা হবে।’

নির্বাচনের জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, যারা মিছিলে অংশ নিয়েছেন বা নির্যাতিত হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা থাকলেও জেতার মতো পরিস্থিতি না থাকলে মনোনয়ন দেওয়া সম্ভব হবে না। দল যাকে চূড়ান্ত করবে, সবাইকে তাঁর পক্ষে কাজ করতে হবে।

দেশের স্বাস্থ্য খাত নিয়ে মন্ত্রী বলেন, সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে তিনি বিভিন্ন জেলার হাসপাতাল পরিদর্শন করছেন। এর ফলে চিকিৎসকদের উপস্থিতি ও হাসপাতালের পরিচ্ছন্নতার উন্নতি হচ্ছে। আগামী এক বছরের মধ্যে স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মনোহরদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে মন্ত্রী পুরাতন ব্রহ্মপুত্র নদীতে মাছের পোনা অবমুক্ত করেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত