সংবাদ

বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে : সালাউদ্দিন টুকু

প্রতিনিধি, টাঙ্গাইল
প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পিএম

বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে : সালাউদ্দিন টুকু
ছবি : সংবাদ

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল শহরের শহিদ স্মৃতি পৌর উদ্যানে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সালাউদ্দিন টুকু বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের মাধ্যমেই আজকের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। ১৯৭৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রতিটি গণতন্ত্রকামী আন্দোলনে বিএনপি অগ্রণী ভূমিকা পালন করেছে।”

বিএনপিকে কেউ ‘রাজাকার’ বা ‘ফ্যাসিবাদী’ বলতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতার ঘোষকের হাতে গড়া এই দল সবসময় জনগণের ভোটাধিকার রক্ষায় রাজপথে ছিল। বর্তমান সরকারের ছয় মাসের কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও বৃক্ষরোপণসহ জনকল্যাণমূলক কাজ শুরু হয়েছে।

সালাউদ্দিন টুকু আরও বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় নেতা। তিনি দিনরাত মানুষের কল্যাণে কাজ করছেন।” বর্তমানে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নস্যাৎ করতে নানা ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলামসহ জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতারা বক্তব্য দেন। এর আগে বিকেল থেকে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে হাজারো নেতাকর্মী জনসভাস্থলে সমবেত হন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে : সালাউদ্দিন টুকু

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল শহরের শহিদ স্মৃতি পৌর উদ্যানে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সালাউদ্দিন টুকু বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের মাধ্যমেই আজকের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। ১৯৭৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রতিটি গণতন্ত্রকামী আন্দোলনে বিএনপি অগ্রণী ভূমিকা পালন করেছে।”

বিএনপিকে কেউ ‘রাজাকার’ বা ‘ফ্যাসিবাদী’ বলতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতার ঘোষকের হাতে গড়া এই দল সবসময় জনগণের ভোটাধিকার রক্ষায় রাজপথে ছিল। বর্তমান সরকারের ছয় মাসের কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও বৃক্ষরোপণসহ জনকল্যাণমূলক কাজ শুরু হয়েছে।

সালাউদ্দিন টুকু আরও বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় নেতা। তিনি দিনরাত মানুষের কল্যাণে কাজ করছেন।” বর্তমানে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নস্যাৎ করতে নানা ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলামসহ জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতারা বক্তব্য দেন। এর আগে বিকেল থেকে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে হাজারো নেতাকর্মী জনসভাস্থলে সমবেত হন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত