বিমা খাতে দীর্ঘদিনের গ্রাহক অসন্তোষ দূর করতে ও আস্থা ফেরাতে এক পদক্ষেপ নিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন সাতটি জীবন বিমা কোম্পানির দুই হাজার ৫৪৯ জন গ্রাহকের মোট ১৪ কোটি ৫১ লাখ ৩ হাজার ১৪৬ টাকা ৫৮ পয়সার বিমা দাবি সরাসরি পরিশোধ করা হয়েছে।
বৃহস্পতিবার আইডিআরএর সম্মেলন কক্ষে এক জমকালো অনুষ্ঠানে পলিসিধারীদের হাতে আনুষ্ঠানিকভাবে এই দাবির চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিমা গ্রাহকদের হাতে চেক হস্তান্তর করেন আইডিআরএর চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন।
নিয়ন্ত্রক সংস্থার তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে মোট ৯৪টি চেকের মাধ্যমে এই বিশাল অঙ্কের অর্থ পরিশোধ করা হয়। চেক পাওয়ার তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বায়রা লাইফ, ফারইস্ট ইসলামী লাইফ, গোল্ডেন লাইফ, হোমল্যান্ড লাইফ, পদ্মা ইসলামী লাইফ, প্রগ্রেসিভ লাইফ এবং সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
প্রতিষ্ঠানভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৫২৮ জন গ্রাহক ৫ কোটি ৪২ লাখ ৮৫ হাজার ৩৬৯ টাকা এবং প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ১ হাজার ৩৫০ জন গ্রাহক ৬ কোটি ৯০ লাখ ৩২ হাজার ১৬৫ টাকা ৫৮ পয়সা পেয়েছেন। এছাড়া বায়রা লাইফের ৮ জন গ্রাহককে ৪ লাখ ৫১ হাজার ৮২৬ টাকা, গোল্ডেন লাইফের ৪ জন গ্রাহককে ২ লাখ ৫১ হাজার ৪৭৬ টাকা, হোমল্যান্ড লাইফের ১৫ জন গ্রাহককে ১০ লাখ ৬৬ হাজার ১৯১ টাকা, পদ্মা ইসলামী লাইফের ৬২৪ জন গ্রাহককে ১ কোটি ৯৪ লাখ ৯৪ হাজার ৮৫৩ টাকা এবং সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্সের ২০ জন গ্রাহককে ৫ লাখ ২১ হাজার ২৬৬ টাকা পরিশোধ করা হয়েছে।
চেক হস্তান্তর অনুষ্ঠানে আইডিআরএর চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন বলেন, পলিসিধারীদের ন্যায্য দাবি সময়মতো পরিশোধ নিশ্চিত করা আইডিআরএর অন্যতম প্রধান অগ্রাধিকার। বিমা খাতে জনগণের হারানো আস্থা পুনর্গঠনে দাবি নিষ্পত্তির গতি ও স্বচ্ছতা আরও বাড়াতে হবে।
তিনি আরও যোগ করেন, পলিসিধারীদের স্বার্থ সুরক্ষায় আইডিআরএ প্রয়োজনীয় সব ধরনের কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘদিন ধরে দাবির অপেক্ষায় থাকা গ্রাহকদের এই পাওনা পরিশোধের ফলে বিমা খাতের প্রতি সাধারণ মানুষের আস্থা ও ভরসা বহুলাংশে বৃদ্ধি পাবে।

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন