সংবাদ

স্বপ্ন বদলাতে গিয়ে ফিরলেন কফিনবন্দি হয়ে

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ পিএম

স্বপ্ন বদলাতে গিয়ে ফিরলেন কফিনবন্দি হয়ে
ছবি : সংবাদ

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত সাতক্ষীরার কলারোয়ার তরুণ শুভ দাসের মরদেহ দীর্ঘ ৩ মাস ২৫ দিন পর দেশে ফিরেছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে তার মরদেহ কলারোয়া উপজেলার শ্রীপতিপুর গ্রামের বাড়িতে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহত শুভ দাস (২৩) উপজেলার কয়লা ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামের সুরঞ্জন দাসের ছেলে। পরিবারের ভাগ্য বদলের আশায় প্রায় তিন বছর আগে তিনি লেবাননে পাড়ি জমিয়েছিলেন। তার বাবা সুরঞ্জন দাস একজন ভ্যানচালক এবং মা শিখা দাস ধানের চাতালে কাজ করেন। ধারদেনা করে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলেন তারা, স্বপ্ন ছিল অভাব দূর হবে। কিন্তু সেই স্বপ্ন এখন কফিনবন্দি।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ মে লেবাননের নাবাতিয়েহ জেলার জেবদিন এলাকায় একটি রুটি বহনকারী গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় তিন বাংলাদেশি নিহত হন। নিহত অন্য দুজন হলেন সাতক্ষীরা সদর উপজেলার শফিকুল ইসলাম ও আশাশুনি উপজেলার নাহিদুল ইসলাম নাহিদ। তাদের মরদেহ আগেই দেশে ফিরলেও শুভর মরদেহ নিয়ে অনিশ্চয়তা ছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে রোববার (৬ সেপ্টেম্বর) তার মরদেহ পরিবারের কাছে পৌঁছায়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা বলেন, ‘২০২৩ সালে সহায়-সম্বল বিক্রি করে শুভ লেবাননে গিয়েছিলেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম এই ছেলেকে হারিয়ে পরিবারটি এখন দিশেহারা। সরকারের কাছে দাবি, এই পরিবারটিকে যেন আর্থিক সহযোগিতা করা হয়।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সকাল পৌনে ১০টায় শুভর মরদেহ তার বাড়িতে পৌঁছায়। ধর্মীয় রীতি অনুযায়ী সৎকারের জন্য পরিবারকে পরামর্শ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

স্বপ্ন বদলাতে গিয়ে ফিরলেন কফিনবন্দি হয়ে

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত