সংবাদ

শাবিপ্রবিতে শাকসু দিতে শিক্ষার্থীদের চরম হুঁশিয়ারি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ এএম

শাবিপ্রবিতে শাকসু দিতে শিক্ষার্থীদের চরম হুঁশিয়ারি
ছবি : সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‘শাকসু পুনরুদ্ধার আন্দোলন’-এর ব্যানারে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে ইসলামী ছাত্রশিবির, জাতীয় ছাত্রশক্তি, ছাত্র আন্দোলন ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বর্তমান প্রশাসনের কঠোর সমালোচনা করেন। জাতীয় ছাত্রশক্তি শাবিপ্রবি শাখার সদস্য সচিব রিয়াজ রিমন বলেন, শাকসু শিক্ষার্থীদের মৌলিক অধিকার। কিন্তু বর্তমান প্রশাসনের অনেকেই অতীতে এই নির্বাচন বানচালের সঙ্গে জড়িত ছিলেন। অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ না দিলে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।

ইসলামী ছাত্রশিবিরের শাবিপ্রবি শাখার অফিস সম্পাদক শাকিল মাহমুদ অভিযোগ করেন, নতুন প্রশাসন দায়িত্ব পাওয়ার পর থেকে সময়ক্ষেপণের কৌশল অবলম্বন করছে। শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় তারা আন্তরিক নয় বলে দাবি করেন তিনি।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আবরার বিন সেলিম বলেন, গণতান্ত্রিক দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোটাধিকার থাকবে না, এটা মেনে নেওয়া যায় না। গণতন্ত্রের কথা বলে শিক্ষার্থীদের অধিকার কেড়ে নেওয়া এক ধরনের প্রতারণা।

আন্দোলনকারীরা জানান, শাকসু পুনরুদ্ধারের দাবিতে আজ সোমবার দেয়াল লিখন কর্মসূচি পালন করা হবে। এরপরও যদি প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া না হয়, তবে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে রাজপথে বড় ধরনের কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, দীর্ঘ প্রতীক্ষার পর শাকসু নির্বাচনের উদ্যোগ নেওয়া হলেও আইনি জটিলতায় তা স্থগিত হয়ে যায়। এখন সেই জট কাটিয়ে পুনরায় ভোটের দাবি জানাচ্ছেন শিক্ষার্থীরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

শাবিপ্রবিতে শাকসু দিতে শিক্ষার্থীদের চরম হুঁশিয়ারি

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত