সংবাদ

শৈলকুপায় পাচারের সময় ১ হাজার কেজি সার জব্দ

প্রতিনিধি, ঝিনাইদহ
প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পিএম

শৈলকুপায় পাচারের সময় ১ হাজার কেজি সার জব্দ
ছবি : সংবাদ

ঝিনাইদহের শৈলকুপায় পাচারের সময় ১ হাজার কেজি (২০ বস্তা) সার জব্দ করেছে কৃষি বিভাগ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চড়িয়ার বিল বাজার থেকে এসব সার জব্দ করা হয়। পরে জব্দ করা সার কৃষি কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় কৃষকদের মাঝে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করে দেওয়া হয়েছে।

কৃষি বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার বিত্তিপাড়া বাজার থেকে ১৫ বস্তা ডিএপি ও ৫ বস্তা টিএসপি সার একটি ভ্যানযোগে পাচার করা হচ্ছিল। গোপন খবরের ভিত্তিতে শৈলকুপার চড়িয়ার বিল বাজারে স্থানীয় বাসিন্দারা সারবোঝাই ভ্যানটি আটকে দেন। খবর পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সাকিব আহমেদ পুলিশের সহযোগিতায় ঘটনাস্থলে এসে সারগুলো জব্দ করেন। এ সময় সুযোগ বুঝে ভ্যানচালক পালিয়ে যান।

স্থানীয় কৃষক জাবেদ আলি বলেন, ‘সারগুলো ভ্যানযোগে পাচার হওয়ার সময় আমরা টের পেয়ে আটকে দিই এবং কৃষি অফিসে খবর দিই। চালক অবস্থা বেগতিক দেখে সারের ভ্যান রেখে চম্পট দেয়।’

শৈলকুপার মির্জাপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা সাকিব আহমেদ বলেন, পুলিশের সহায়তায় জব্দ করা ২০ বস্তা সার স্থানীয় কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়েছে। সার বিক্রির মোট ২২ হাজার ৫০০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে কৃষি কর্মকর্তার তত্ত্বাবধানে সরকারি দামে সারগুলো কৃষকদের মাঝে বণ্টন করা হয়েছে। ভ্যানচালক পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

শৈলকুপায় পাচারের সময় ১ হাজার কেজি সার জব্দ

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঝিনাইদহের শৈলকুপায় পাচারের সময় ১ হাজার কেজি (২০ বস্তা) সার জব্দ করেছে কৃষি বিভাগ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চড়িয়ার বিল বাজার থেকে এসব সার জব্দ করা হয়। পরে জব্দ করা সার কৃষি কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় কৃষকদের মাঝে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করে দেওয়া হয়েছে।

কৃষি বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার বিত্তিপাড়া বাজার থেকে ১৫ বস্তা ডিএপি ও ৫ বস্তা টিএসপি সার একটি ভ্যানযোগে পাচার করা হচ্ছিল। গোপন খবরের ভিত্তিতে শৈলকুপার চড়িয়ার বিল বাজারে স্থানীয় বাসিন্দারা সারবোঝাই ভ্যানটি আটকে দেন। খবর পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সাকিব আহমেদ পুলিশের সহযোগিতায় ঘটনাস্থলে এসে সারগুলো জব্দ করেন। এ সময় সুযোগ বুঝে ভ্যানচালক পালিয়ে যান।

স্থানীয় কৃষক জাবেদ আলি বলেন, ‘সারগুলো ভ্যানযোগে পাচার হওয়ার সময় আমরা টের পেয়ে আটকে দিই এবং কৃষি অফিসে খবর দিই। চালক অবস্থা বেগতিক দেখে সারের ভ্যান রেখে চম্পট দেয়।’

শৈলকুপার মির্জাপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা সাকিব আহমেদ বলেন, পুলিশের সহায়তায় জব্দ করা ২০ বস্তা সার স্থানীয় কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়েছে। সার বিক্রির মোট ২২ হাজার ৫০০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে কৃষি কর্মকর্তার তত্ত্বাবধানে সরকারি দামে সারগুলো কৃষকদের মাঝে বণ্টন করা হয়েছে। ভ্যানচালক পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত