সোশ্যাল মিডিয়ায় তিল বা আঁচিল দূর করতে আপেল সিডার ভিনেগার ব্যবহারের পরামর্শ প্রায়ই দেখা যায়। দাবি করা হয়, নিয়মিত এটি লাগালে তিল বা আঁচিল শুকিয়ে একসময় ঝরে পড়ে। তবে ত্বক বিশেষজ্ঞদের মতে, ঘরোয়া এই পদ্ধতি নিরাপদ নয়।
আপেল সিডার ভিনেগারে থাকা অ্যাসিটিক অ্যাসিড ত্বকের টিস্যুতে রাসায়নিক প্রভাব ফেলতে পারে। ফলে তিল বা আঁচিলের পাশাপাশি আশপাশের সুস্থ ত্বকও ক্ষতিগ্রস্ত হতে পারে। সরাসরি বা বারবার ব্যবহারে জ্বালাপোড়া, লালচে ভাব, প্রদাহ, ক্ষত এমনকি রাসায়নিক পোড়াও হতে পারে।
থাকতে পারে দাগ
ভিনেগার ব্যবহারে ত্বকে ক্ষত তৈরি হলে পরে সেখানে কালচে দাগ বা রঙের পরিবর্তন দেখা দিতে পারে। ক্ষত শুকিয়ে গেলেও স্বাভাবিক ত্বকের রং ফিরতে সময় লাগতে পারে।
তিলে পরিবর্তন হলে সতর্ক
বেশিরভাগ তিল ক্ষতিকর নয়। তবে তিল দ্রুত বড় হওয়া, আকৃতি বা রঙ বদলে যাওয়া, কিনারা অসমান হওয়া, রক্তপাত, চুলকানি বা খসখসে হয়ে যাওয়ার মতো পরিবর্তন দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। বিরল ক্ষেত্রে এসব লক্ষণ ত্বকের ক্যানসারের ইঙ্গিত হতে পারে।
তাই অস্বাভাবিক কোনো তিল বা আঁচিলে নিজে থেকে আপেল সিডার ভিনেগার কিংবা অন্য অ্যাসিডজাতীয় উপাদান ব্যবহার না করে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই নিরাপদ। প্রয়োজন হলে চিকিৎসকের তত্ত্বাবধানে নির্দিষ্ট পদ্ধতিতে তা অপসারণ করা যায়।

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন