দ্বিতীয় পর্যায়ে সরকারিভাবে পঞ্চগড়ে সোলার প্রজেক্ট স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে পঞ্চগড় অর্থনৈতিক অঞ্চল এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। পরিদর্শকালে তার সঙ্গে চীন, সিঙ্গাপুর ও দুবাইয়ের প্রতিনিধি এবং দেশীয় বিনিয়োগকারী দল উপস্থিত ছিল।
প্রতিমন্ত্রী জানান, প্রথম পর্যায়ে আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ফেনীতে সরকারি সোলার পাওয়ার প্লান্টসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন।
তিনি বলেন, ‘পঞ্চগড় অঞ্চল সোলার প্রজেক্টের জন্য অত্যন্ত উপযোগী। পরিকল্পনা অনুযায়ী দ্রুত এগোতে পারলে আগামী ডিসেম্বরের মধ্যে কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। দেবীগঞ্জে সোলার বিদ্যুৎ প্রকল্পের পাশাপাশি কৃষিভিত্তিক এগ্রোজোন ও সবুজায়ন গড়ে তোলারও উদ্যোগ নেওয়া হয়েছে।’
এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে গ্রামীণ জনপদের বিদ্যুৎ সংকট দূর হওয়ার পাশাপাশি স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
বিগত সরকারের সমালোচনা করে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘বিগত সরকারের আমলে বিদ্যুৎ খাতে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। যার মাসুল দিতে গিয়ে গ্রামের মানুষ ঠিকমতো বিদ্যুৎ পাচ্ছে না। এ পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছেন।’
প্রকল্প বাস্তবায়নে স্থানীয়দের অগ্রাধিকার দেওয়া হবে জানিয়ে বিদেশি বিনিয়োগকারীদের আশ্বস্ত করেন প্রতিমন্ত্রী।
পরিদর্শন শেষে চীনা প্রতিনিধি দল ‘জুলং গ্রুপ’-এর চেয়ারম্যান পেং ওয়াং বলেন, ‘এখানকার জমি প্রাকৃতিকভাবে বেশ ভালো এবং এটি বিনিয়োগের জন্য অত্যন্ত সম্ভাবনাময়। আমরা নিজ দেশে ফিরে বোর্ড সভায় আলোচনা করে বিনিয়োগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করব।’
পরিদর্শনের সময় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহাবুব হোসেন, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীত সাহাসহ সরকারি-বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন