ঢাকা থেকে ভোলাগামী ‘ফারহান-৩’ নামের একটি যাত্রীবাহী লঞ্চে খিঁচুনিজনিত কারণে অসুস্থ হয়ে পড়া এক তরুণীকে তাৎক্ষণিক জরুরি চিকিৎসা সহায়তা দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। একই সঙ্গে তাকে নদীপথ থেকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়েছে।
গতকাল শুক্রবার রাতে লঞ্চটি চাঁদপুর হরিণা ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদী এলাকা অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে। অসুস্থ তরুণী এক প্রবাসীর স্ত্রী বলে জানা গেছে।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, ফারহান-৩ লঞ্চের যাত্রী শিহাবের স্ত্রী হঠাৎ খিঁচুনি উঠে অচেতন হয়ে পড়েন। মাঝনদীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চাওয়া হয়। কল পাওয়ার পরপরই কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের একটি উদ্ধার ও মেডিকেল টিম প্রয়োজনীয় অক্সিজেন সিলিন্ডারসহ তাৎক্ষণিকভাবে দ্রুতগামী বোটে করে চলন্ত লঞ্চটিতে পৌঁছায় এবং প্রাথমিক চিকিৎসা শুরু করে।
পরবর্তী সময়ে রোগীর অবস্থার উন্নতি না হওয়ায় তাকে কোস্ট গার্ডের স্পিডবোটে করে চাঁদপুর লঞ্চঘাটে নিয়ে আসা হয়। সেখান থেকে একটি বেসরকারি অ্যাম্বুলেন্সে করে দ্রুত চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
জনসেবায় কোস্ট গার্ডের এমন দ্রুত পদক্ষেপ ও তৎপরতা সাধারণ যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রশংসিত হয়েছে।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন