কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে ২৪ ঘণ্টার বিশেষ অভিযান চালিয়ে চোর, ছিনতাইকারী, মাদকসেবী ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৩০ জনকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা-পুলিশ।
পুলিশ জানায়, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের লক্ষ্যে সদর মডেল থানা-পুলিশের পৃথক দল পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের একাধিক স্থানে এই অভিযান পরিচালনা করে। অভিযানে ৬ জন চোর-ছিনতাইকারী, ১৭ জন মাদকসেবী, ৪ জন পরোয়ানাভুক্ত আসামি, ধর্তব্য অপরাধে ২ জন এবং নিয়মিত মামলায় ১ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া চোর ও ছিনতাইকারীরা হলেন-আবদুল্লাহ (২২), আসিফ (২১), আকাশ চন্দ্র দাস (২৫), জাহিদ হাসান (২৫), রায়হান (২৪) ও সুমী ধর (৩০)। পুলিশের তথ্যমতে, তাঁদের কয়েকজনের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় চুরি, ডাকাতির প্রস্তুতি ও সংঘবদ্ধ অপরাধের অভিযোগে মামলা রয়েছে।
এ ছাড়া মাদকসেবনের অভিযোগে গ্রেপ্তার ১৭ জন হলেন-জাহেদুল ইসলাম মান্না (৩০), রাকিবুল হাসান রকিব (২২), মোহাম্মদ ইফাছ (২৩), এনাম উল্লাহ (২৩), মো. মামুন (২১), জাহেদুল ইসলাম (২২), জাকির হোসেন (২৪), মোহাম্মদ বোরহান (২২), মোহাম্মদ ইসমাইল (২৩), মোহাম্মদ জাবেদ (২৫), সাইফুল ইসলাম (২০), রমজান আলী ওরফে রানা (২৮), নুরুল হাকিম (৩২), জাফর আলম (২৩), মো. রাসেল (১৯), মো. আমির মিয়া (২০) ও মো. তোফায়েল (১৯)। তাঁদের বাড়ি কক্সবাজার সদর, টেকনাফ ও কর্ণফুলীসহ বিভিন্ন এলাকায়।
অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত চার আসামি দেলোয়ার হোসেন (৪৫), মো. আবদুল শুক্কুর, জাহাঙ্গীর আলম (৪৫) ও আসিফকে (২১) গ্রেপ্তার করা হয়। পাশাপাশি ধর্তব্য অপরাধে মো. বাবু (২৪) ও মো. শুক্কুর আলী (১৯) এবং নিয়মিত মামলায় লিয়াকত আলী (৬২) নামের আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার বিকেলে অভিযানের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, "গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।"
টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ
এদিকে অভিযানের পর গ্রেপ্তার হওয়া কয়েকজন আসামিকে টাকার বিনিময়ে থানা-হাজত থেকে ছেড়ে দেওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তাদের দাবি, থানা-কেন্দ্রিক একটি দালাল চক্র এই অনিয়মের সঙ্গে জড়িত।
তবে এসব অভিযোগের বিষয়ে কক্সবাজার সদর মডেল থানা-পুলিশের দায়িত্বশীল কারও তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন