সংবাদ

ফটিকছড়ির হেঁয়াকো বনানী কলেজে ৪ তলা ভবনের উদ্বোধন

প্রতিনিধি, ফেনী
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ পিএম

ফটিকছড়ির হেঁয়াকো বনানী কলেজে ৪ তলা ভবনের উদ্বোধন
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হেঁয়াকো বনানী ডিগ্রি কলেজে চার তলা একাডেমিক ভবনের নির্মাণকাজের ফলক উন্মোচন করেন অতিথিরা।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী হেঁয়াকো বনানী ডিগ্রি কলেজে নতুন চার তলাবিশিষ্ট একাডেমিক ভবনের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। শিক্ষা বিস্তারে অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে এ নির্মাণকাজের সূচনা করা হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণকাজের উদ্বোধন করেন ফেনীর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ সৈয়দ সিরাজ জিন্নাত।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ সিরাজ জিন্নাত বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের ভৌত অবকাঠামো উন্নয়ন শিক্ষার্থীদের পড়াশোনার উপযুক্ত পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন এই চার তলা ভবন নির্মিত হলে কলেজের শ্রেণিকক্ষসংকট দূর হবে এবং শিক্ষার্থীরা আরও সুন্দর পরিবেশে শিক্ষা গ্রহণের সুযোগ পাবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি আলহাজ মো. নুর উদ্দিন, হাজী নজীর আহম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মো. নুর আজম, কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হায়দার চৌধুরী, বিদ্যুৎসাহী সদস্য আইনজীবী ইউছুফ আলম মাসুদ, আইনজীবী মিজানুর রহমান চৌধুরী, কলেজের অধ্যক্ষ গোলাম সরওয়ার ও হেঁয়াকো বনানী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মির্জা বখতিয়ারসহ শিক্ষক-শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ভবনের দ্রুত ও সুষ্ঠু নির্মাণকাজ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ভবনটি নির্মাণ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান এন মোহাম্মদ কনস্ট্রাকশন। গুণগত মান নিশ্চিত করার কথা জানিয়ে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ফারভেজ চৌধুরী বলেন, নির্ধারিত সময়ের মধ্যে উন্নতমানের সামগ্রী ব্যবহার করে একটি টেকসই ও আধুনিক ভবন শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়াই তাদের প্রধান লক্ষ্য।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

ফটিকছড়ির হেঁয়াকো বনানী কলেজে ৪ তলা ভবনের উদ্বোধন

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত