কক্সবাজারের উখিয়ায় অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তা পরিচয়ে ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে প্রতারণার অভিযোগে মোহাম্মদ হাসান (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গতকাল শুক্রবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার রত্নাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম রত্না কোর্টবাজার দক্ষিণ স্টেশন এলাকার একটি গ্যারেজের সামনে থেকে তাঁকে আটক করা হয়।
উখিয়া থানা-পুলিশ জানায়, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহলের অংশ হিসেবে পুলিশ অভিযান পরিচালনা করছিল। এ সময় হাসান নিজেকে সিআইডির কর্মকর্তা পরিচয়ে ভুয়া আইডি কার্ড দেখিয়ে একটি মোটরসাইকেল নিয়ে যাওয়ার চেষ্টা করলে সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাসান ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণা করার কথা স্বীকার করেছেন। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে উদ্ধার করা মোটরসাইকেলসহ থানায় নেওয়া হয়।
এ ঘটনায় আজ শনিবার (১২ সেপ্টেম্বর) উখিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর এফআইআর-৪২। গ্রেপ্তার হাসানকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, ‘সরকারি কর্মচারীর পরিচয় ব্যবহার করে প্রতারণা করা গুরুতর অপরাধ। এ ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থান নিয়েছে।’
অপরিচিত কেউ সরকারি কর্মকর্তা পরিচয়ে সুবিধা নেওয়ার চেষ্টা করলে তার পরিচয় যাচাই করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন