সংবাদ

মসজিদে মিলল থানা থেকে লুট হওয়া পিস্তল ও গুলি

প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ পিএম

মসজিদে মিলল থানা থেকে লুট হওয়া পিস্তল ও গুলি
ছবি : সংবাদ

২০২৪ সালের আগস্টে গণ-অভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা থেকে লুট হওয়া একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ২০ রাউন্ড গুলি পাশের একটি মসজিদ থেকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে আড়াইহাজার বাজার মসজিদ থেকে এই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, মসজিদের দ্বিতীয় তলার একটি তাকের ওপর ৯ এমএমের একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ২০ রাউন্ড গুলি দেখতে পেয়ে পুলিশে খবর দেন মসজিদের ইমাম। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে।

তারেক আল মেহেদী সংবাদকে বলেন, ‘থানায় এনে মেলানোর পর নিশ্চিত হওয়া গেছে যে অস্ত্র ও গুলিগুলো গণ-অভ্যুত্থানের সময় আড়াইহাজার থানা থেকে লুট হয়েছিল। ধারণা করা হচ্ছে, গত শুক্রবার জুমার নামাজের সময় কৌশলে কেউ এগুলো মসজিদে রেখে গেছেন। মসজিদে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় কে বা কারা অস্ত্রগুলো রেখেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।’

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হলে ওই দিন বিকেলে আড়াইহাজার থানায় হামলা ও লুটপাট চালানো হয়। ওই সময় থানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি লুট হয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মসজিদে মিলল থানা থেকে লুট হওয়া পিস্তল ও গুলি

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

২০২৪ সালের আগস্টে গণ-অভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা থেকে লুট হওয়া একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ২০ রাউন্ড গুলি পাশের একটি মসজিদ থেকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে আড়াইহাজার বাজার মসজিদ থেকে এই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, মসজিদের দ্বিতীয় তলার একটি তাকের ওপর ৯ এমএমের একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ২০ রাউন্ড গুলি দেখতে পেয়ে পুলিশে খবর দেন মসজিদের ইমাম। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে।

তারেক আল মেহেদী সংবাদকে বলেন, ‘থানায় এনে মেলানোর পর নিশ্চিত হওয়া গেছে যে অস্ত্র ও গুলিগুলো গণ-অভ্যুত্থানের সময় আড়াইহাজার থানা থেকে লুট হয়েছিল। ধারণা করা হচ্ছে, গত শুক্রবার জুমার নামাজের সময় কৌশলে কেউ এগুলো মসজিদে রেখে গেছেন। মসজিদে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় কে বা কারা অস্ত্রগুলো রেখেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।’

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হলে ওই দিন বিকেলে আড়াইহাজার থানায় হামলা ও লুটপাট চালানো হয়। ওই সময় থানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি লুট হয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত