সংবাদ

চট্টগ্রামে ডেঙ্গুতে প্রসূতি ও গর্ভের সন্তানের মৃত্যু

প্রতিনিধি, চট্টগ্রাম
প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পিএম

চট্টগ্রামে ডেঙ্গুতে প্রসূতি ও গর্ভের সন্তানের মৃত্যু
ছবি : সংগৃহীত

চট্টগ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অর্পিতা দাশ (২৬) নামের ৩৫ সপ্তাহের এক সন্তানসম্ভবা নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার মৃত্যুর পর গর্ভস্থ মৃত পুত্রসন্তান ভূমিষ্ঠ হয়।

গতকাল শুক্রবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান অর্পিতা। এই করুণ পরিণতিতে পরিবারটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, অর্পিতা দাশ চট্টগ্রাম কাস্টমসের কর্মী মিঠুন চৌধুরীর স্ত্রী। আগামী ১২ অক্টোবর তাদের প্রথম সন্তান পৃথিবীতে আসার কথা ছিল।

অর্পিতার পিসি শিউলি চৌধুরী জানান, গত ৬ সেপ্টেম্বর অর্পিতার ডেঙ্গু শনাক্ত হয়। এর পরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ৯ সেপ্টেম্বর তাকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) নেওয়া হয়। বৃহস্পতিবার চিকিৎসকদের পরামর্শে আইসিইউর জন্য প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলেও সেখান থেকে দ্রুত চমেক হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হয়। চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তিনি মারা যান।

হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, অর্পিতা 'ডেঙ্গু এক্সপ্যান্ডেড সিন্ড্রোমে' ভুগছিলেন। নিবিড় পর্যবেক্ষণে রেখে রক্তের প্লাটিলেট দেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে ডেঙ্গুতে প্রসূতি ও গর্ভের সন্তানের মৃত্যু

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চট্টগ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অর্পিতা দাশ (২৬) নামের ৩৫ সপ্তাহের এক সন্তানসম্ভবা নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার মৃত্যুর পর গর্ভস্থ মৃত পুত্রসন্তান ভূমিষ্ঠ হয়।

গতকাল শুক্রবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান অর্পিতা। এই করুণ পরিণতিতে পরিবারটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, অর্পিতা দাশ চট্টগ্রাম কাস্টমসের কর্মী মিঠুন চৌধুরীর স্ত্রী। আগামী ১২ অক্টোবর তাদের প্রথম সন্তান পৃথিবীতে আসার কথা ছিল।

অর্পিতার পিসি শিউলি চৌধুরী জানান, গত ৬ সেপ্টেম্বর অর্পিতার ডেঙ্গু শনাক্ত হয়। এর পরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ৯ সেপ্টেম্বর তাকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) নেওয়া হয়। বৃহস্পতিবার চিকিৎসকদের পরামর্শে আইসিইউর জন্য প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলেও সেখান থেকে দ্রুত চমেক হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হয়। চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তিনি মারা যান।

হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, অর্পিতা 'ডেঙ্গু এক্সপ্যান্ডেড সিন্ড্রোমে' ভুগছিলেন। নিবিড় পর্যবেক্ষণে রেখে রক্তের প্লাটিলেট দেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত