সংবাদ

পাটকেলঘাটায় বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

প্রতিনিধি, তালা (সাতক্ষীরা)
প্রতিনিধি, তালা (সাতক্ষীরা)
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ এএম

পাটকেলঘাটায় বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত
ছবি : সংগৃহীত

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ‘মরণফাঁদ’ হিসেবে পরিচিত শাকদহ এলাকায় বাসের ধাক্কায় আব্দুল মাজেদ (৬৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুল মাজেদের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা এলাকায় বলে নিশ্চিত করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আব্দুল মাজেদ বাইসাইকেল চালিয়ে মহাসড়ক দিয়ে বিনেরপোতায় নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন। শাকদহ এলাকায় পৌঁছালে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘সৌদিয়া পরিবহন’-এর একটি দ্রুতগতির বাস বাইসাইকেলটিকে সামনে থেকে সজোড়ে ধাক্কা দেয়। এতে তিনি মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

দুর্ঘটনার পরপরই বাসটি রাস্তার পাশে ফেলে রেখে চালক ও তার সহকারী পালিয়ে যায়। খবর পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং যানবাহন চলাচল স্বাভাবিক করে।

উল্লেখ্য, খুলনা-সাতক্ষীরা মহাসড়কের এই শাকদহ অংশে বছরের পর বছর ধরে একের পর এক প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে চলেছে। প্রতিনিয়ত প্রাণহানির ঘটনা ঘটলেও সড়ক নিরাপত্তায় কর্তৃপক্ষের কার্যকর কোনো উদ্যোগ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। দুর্ঘটনাকবলিত স্থানে বেপরোয়া গতি নিয়ন্ত্রণ ও নিরাপদ মহাসড়ক বাস্তবায়নের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

পাটকেলঘাটায় বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ‘মরণফাঁদ’ হিসেবে পরিচিত শাকদহ এলাকায় বাসের ধাক্কায় আব্দুল মাজেদ (৬৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুল মাজেদের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা এলাকায় বলে নিশ্চিত করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আব্দুল মাজেদ বাইসাইকেল চালিয়ে মহাসড়ক দিয়ে বিনেরপোতায় নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন। শাকদহ এলাকায় পৌঁছালে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘সৌদিয়া পরিবহন’-এর একটি দ্রুতগতির বাস বাইসাইকেলটিকে সামনে থেকে সজোড়ে ধাক্কা দেয়। এতে তিনি মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

দুর্ঘটনার পরপরই বাসটি রাস্তার পাশে ফেলে রেখে চালক ও তার সহকারী পালিয়ে যায়। খবর পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং যানবাহন চলাচল স্বাভাবিক করে।

উল্লেখ্য, খুলনা-সাতক্ষীরা মহাসড়কের এই শাকদহ অংশে বছরের পর বছর ধরে একের পর এক প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে চলেছে। প্রতিনিয়ত প্রাণহানির ঘটনা ঘটলেও সড়ক নিরাপত্তায় কর্তৃপক্ষের কার্যকর কোনো উদ্যোগ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। দুর্ঘটনাকবলিত স্থানে বেপরোয়া গতি নিয়ন্ত্রণ ও নিরাপদ মহাসড়ক বাস্তবায়নের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত