সংবাদ

চুয়াডাঙ্গায় পিকআপের ধাক্কায় বৃদ্ধা নিহত

প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পিএম

চুয়াডাঙ্গায় পিকআপের ধাক্কায় বৃদ্ধা নিহত
ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া বাজারে দ্রুতগতির পিকআপ ভ্যানের ধাক্কায় হাওয়া বেগম (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর স্থানিয় বাসিন্দারা চালকসহ গাড়িটি আটক করে পুলিশের হাতে তুলে দেন।

আটক চালকের নাম সুহান আলী (২২)। তিনি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার আগমুন্দিয়া গ্রামের লোকমান মোল্লার ছেলে।

নিহত হাওয়া বেগম চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মদনা গ্রামের আব্দুল মজিদের স্ত্রী। তিনি আলুকদিয়ার আকন্দবাড়ীয়া গ্রামে তার মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। 

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকালে হাওয়া বেগম একটি রিকশাভ্যান থেকে নেমে আলুকদিয়া বাজারে সড়ক পার হচ্ছিলেন। এ সময় মেহেরপুরগামী একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে সজোরে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়। ঘাতক পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে এবং আটক চালকের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

চুয়াডাঙ্গায় পিকআপের ধাক্কায় বৃদ্ধা নিহত

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া বাজারে দ্রুতগতির পিকআপ ভ্যানের ধাক্কায় হাওয়া বেগম (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর স্থানিয় বাসিন্দারা চালকসহ গাড়িটি আটক করে পুলিশের হাতে তুলে দেন।

আটক চালকের নাম সুহান আলী (২২)। তিনি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার আগমুন্দিয়া গ্রামের লোকমান মোল্লার ছেলে।

নিহত হাওয়া বেগম চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মদনা গ্রামের আব্দুল মজিদের স্ত্রী। তিনি আলুকদিয়ার আকন্দবাড়ীয়া গ্রামে তার মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। 

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকালে হাওয়া বেগম একটি রিকশাভ্যান থেকে নেমে আলুকদিয়া বাজারে সড়ক পার হচ্ছিলেন। এ সময় মেহেরপুরগামী একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে সজোরে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়। ঘাতক পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে এবং আটক চালকের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত