সংবাদ

ফজরের নামাজ শেষে আর বাড়ি ফেরা হলো না ফারুকের

প্রতিনিধি, গৌরনদী (বরিশাল)
প্রতিনিধি, গৌরনদী (বরিশাল)
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পিএম

ফজরের নামাজ শেষে আর বাড়ি ফেরা হলো না ফারুকের
ছবি : সংবাদ

ফজরের নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন বরিশালের গৌরনদীর মো. ফারুক সরদার (৫৫) নামের এক ব্যক্তি। একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন রওশন মিয়া (৬৮) নামের অপর এক মুসল্লি।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে গৌরনদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বিজয়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারুক সরদার দক্ষিণ বিজয়পুর গ্রামের আবদুল হামিদ সরদারের ছেলে। আহত রওশন মিয়াও একই এলাকার বাসিন্দা।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে স্থানীয় মসজিদে ফজরের নামাজ আদায় শেষে ফারুক সরদার ও রওশন মিয়া হেঁটে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে একটি দ্রুতগতির অটোরিকশা পিছন থেকে তাদের সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত আশোকাঠি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ফারুক সরদারকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অন্যদিকে আহত রওশন মিয়াকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, সড়ক দুর্ঘটনায় এক মুসল্লির মৃত্যু ও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘাতক অটোরিকশাটি চিহ্নিত করতে পুলিশ কাজ করছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ফজরের নামাজ শেষে আর বাড়ি ফেরা হলো না ফারুকের

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ফজরের নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন বরিশালের গৌরনদীর মো. ফারুক সরদার (৫৫) নামের এক ব্যক্তি। একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন রওশন মিয়া (৬৮) নামের অপর এক মুসল্লি।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে গৌরনদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বিজয়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারুক সরদার দক্ষিণ বিজয়পুর গ্রামের আবদুল হামিদ সরদারের ছেলে। আহত রওশন মিয়াও একই এলাকার বাসিন্দা।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে স্থানীয় মসজিদে ফজরের নামাজ আদায় শেষে ফারুক সরদার ও রওশন মিয়া হেঁটে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে একটি দ্রুতগতির অটোরিকশা পিছন থেকে তাদের সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত আশোকাঠি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ফারুক সরদারকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অন্যদিকে আহত রওশন মিয়াকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, সড়ক দুর্ঘটনায় এক মুসল্লির মৃত্যু ও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘাতক অটোরিকশাটি চিহ্নিত করতে পুলিশ কাজ করছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত