সংবাদ

ভারতের সঙ্গে সম্পর্কের নতুন ও কার্যকর ভিত্তি তৈরিতে আগ্রহী বাংলাদেশ

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পিএম

ভারতের সঙ্গে সম্পর্কের নতুন ও কার্যকর ভিত্তি তৈরিতে আগ্রহী বাংলাদেশ
ছবি : সংগৃহীত

ভারতের সঙ্গে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি একটি নতুন ও কার্যকর যৌথ কাজের পরিবেশ তৈরি করতে চায় বাংলাদেশ। রোববার (১৩ সেপ্টেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের এই মনোভাবের কথা প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে অধিবেশনের ফাঁকে বিশ্বনেতাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন তিনি, যেখানে রোহিঙ্গা সংকটসহ আন্তর্জাতিক বিভিন্ন বিষয় অগ্রাধিকার পাবে।

সীমান্তে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী জানান, সীমান্ত হত্যা পুরোপুরি বন্ধ করা এবং সংক্রান্ত জটিলতার স্থায়ী সুরাহা কূটনৈতিক আলোচনার পথেই করা হবে। পাশাপাশি দেশ থেকে অবৈধভাবে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে ইতোমধ্যে প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সহযোগিতা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও নিশ্চিত করেন তিনি।

অন্য এক প্রশ্নের জবাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সায়মা ওয়াজেদ পুতুলের নিয়োগ প্রসঙ্গে মন্তব্য করে হুমায়ুন কবির বলেন, উক্ত পদে তার নিয়োগপ্রক্রিয়া ত্রুটিপূর্ণ ছিল এবং আন্তর্জাতিক কোনো সংস্থার জন্য বিষয়টি বিব্রতকর।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ভারতের সঙ্গে সম্পর্কের নতুন ও কার্যকর ভিত্তি তৈরিতে আগ্রহী বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ভারতের সঙ্গে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি একটি নতুন ও কার্যকর যৌথ কাজের পরিবেশ তৈরি করতে চায় বাংলাদেশ। রোববার (১৩ সেপ্টেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের এই মনোভাবের কথা প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে অধিবেশনের ফাঁকে বিশ্বনেতাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন তিনি, যেখানে রোহিঙ্গা সংকটসহ আন্তর্জাতিক বিভিন্ন বিষয় অগ্রাধিকার পাবে।

সীমান্তে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী জানান, সীমান্ত হত্যা পুরোপুরি বন্ধ করা এবং সংক্রান্ত জটিলতার স্থায়ী সুরাহা কূটনৈতিক আলোচনার পথেই করা হবে। পাশাপাশি দেশ থেকে অবৈধভাবে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে ইতোমধ্যে প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সহযোগিতা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও নিশ্চিত করেন তিনি।

অন্য এক প্রশ্নের জবাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সায়মা ওয়াজেদ পুতুলের নিয়োগ প্রসঙ্গে মন্তব্য করে হুমায়ুন কবির বলেন, উক্ত পদে তার নিয়োগপ্রক্রিয়া ত্রুটিপূর্ণ ছিল এবং আন্তর্জাতিক কোনো সংস্থার জন্য বিষয়টি বিব্রতকর।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত