সংবাদ

উখিয়ায় ৪ একর বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)
প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ পিএম

উখিয়ায় ৪ একর বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ
ছবি : সংবাদ

কক্সবাজারের উখিয়ায় বন বিভাগের বিশেষ অভিযানে সাতটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় চার একর সরকারি বনভূমি জবরদখলমুক্ত করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) উখিয়া রেঞ্জের সদর বিট ও দোছড়ি বিট এলাকায় দিনব্যাপী এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে উখিয়া সদর বিটের আওতাধীন মাসকারিয়া বিল, হাজিরপাড়া ও ৯ নম্বর ওয়ার্ড এবং দোছড়ি বিটের মোহাম্মদ আলীরঘোনা এলাকায় গড়ে তোলা অবৈধ স্থাপনাগুলো গুঁড়িয়ে দেয় বন বিভাগ।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মান্নানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং ইআরটি (এলিফ্যান্ট রেসপন্স টিম) সদস্যরা সরাসরি অংশ নেন।

অভিযান শেষে উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মান্নান জানান, সরকারি বনভূমি রক্ষায় বন বিভাগ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ ধরনের উচ্ছেদ অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

উখিয়ায় ৪ একর বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কক্সবাজারের উখিয়ায় বন বিভাগের বিশেষ অভিযানে সাতটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় চার একর সরকারি বনভূমি জবরদখলমুক্ত করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) উখিয়া রেঞ্জের সদর বিট ও দোছড়ি বিট এলাকায় দিনব্যাপী এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে উখিয়া সদর বিটের আওতাধীন মাসকারিয়া বিল, হাজিরপাড়া ও ৯ নম্বর ওয়ার্ড এবং দোছড়ি বিটের মোহাম্মদ আলীরঘোনা এলাকায় গড়ে তোলা অবৈধ স্থাপনাগুলো গুঁড়িয়ে দেয় বন বিভাগ।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মান্নানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং ইআরটি (এলিফ্যান্ট রেসপন্স টিম) সদস্যরা সরাসরি অংশ নেন।

অভিযান শেষে উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মান্নান জানান, সরকারি বনভূমি রক্ষায় বন বিভাগ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ ধরনের উচ্ছেদ অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত