সংবাদ

স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

প্রতিনিধি, ‎মিঠাপুকুর (রংপুর)
প্রতিনিধি, ‎মিঠাপুকুর (রংপুর)
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পিএম

স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

রংপুরের মিঠাপুকুরে বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. রাজিন মিয়া (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মিঠাপুকুর উপজেলার জায়গীর বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রাজিন মিয়া মিঠাপুকুর থানার খোর্দ্দ কাশিনাথপুর গ্রামের নূর ইসলামের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই স্কুলছাত্রীর সঙ্গে রাজিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের সুযোগ নিয়ে বিয়ের প্রলোভনে রাজিন মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করেন। পরে গত ১৭ আগস্ট রাত আনুমানিক ২টার দিকে রাজিন ওই ছাত্রীর শয়নকক্ষে ঢুকে জোরপূর্বক পুনরায় ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে গত ২৮ আগস্ট মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

ঘটনাটির গুরুত্ব বিবেচনা করে আসামি গ্রেপ্তারে ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে র‌্যাব-১৩। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে র‌্যাব-১৩, রংপুরের সিপিএসসির একটি আভিযানিক দল জায়গীর বাজারে অভিযান চালিয়ে প্রধান আসামি রাজিনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট মিঠাপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রংপুরের মিঠাপুকুরে বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. রাজিন মিয়া (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মিঠাপুকুর উপজেলার জায়গীর বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রাজিন মিয়া মিঠাপুকুর থানার খোর্দ্দ কাশিনাথপুর গ্রামের নূর ইসলামের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই স্কুলছাত্রীর সঙ্গে রাজিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের সুযোগ নিয়ে বিয়ের প্রলোভনে রাজিন মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করেন। পরে গত ১৭ আগস্ট রাত আনুমানিক ২টার দিকে রাজিন ওই ছাত্রীর শয়নকক্ষে ঢুকে জোরপূর্বক পুনরায় ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে গত ২৮ আগস্ট মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

ঘটনাটির গুরুত্ব বিবেচনা করে আসামি গ্রেপ্তারে ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে র‌্যাব-১৩। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে র‌্যাব-১৩, রংপুরের সিপিএসসির একটি আভিযানিক দল জায়গীর বাজারে অভিযান চালিয়ে প্রধান আসামি রাজিনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট মিঠাপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত