নরসিংদীর মনোহরদীতে ২৬ হাজার ১০০ পিস ডিমসহ পিকআপ ভ্যান ডাকাতির চাঞ্চল্যকর ঘটনার সাত দিনের মধ্যে রহস্য উন্মোচন করেছে পুলিশ। নারায়ণগঞ্জ ও নোয়াখালী থেকে ডাকাত দলের চার সদস্য এবং লুণ্ঠিত মালামাল ক্রয়কারী এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ৫ সেপ্টেম্বর রাতে ইটাখোলা-মঠখোলা মহাসড়কের চঙ্গভান্ডা এলাকায় ডাকাতরা ব্যারিকেড দিয়ে চালক ও হেলপারকে বেঁধে ২৩ লাখ ৩০ হাজার ৭৯৫ টাকা মূল্যের ডিমসহ পিকআপ ছিনতাই করে। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ তদন্তে নামে।
পরে নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে চার ডাকাত ইমন, রিফাত হৃদয়, আবদুল্লাহ আল মুন্না ও ১২ মামলার আসামি রহমত আলীকে গ্রেপ্তার করা হয়। তাদের তথ্যে নোয়াখালীর সেনবাগ থেকে চোরাই মালামাল ক্রেতা জসিম উদ্দিনকে লুণ্ঠিত পিকআপ, ডিমের ক্যারেট ও নগদ টাকাসহ গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতিতে ব্যবহৃত দুটি পিকআপ ও দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।
আসামিরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য এবং তাদের দুইজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন