সংবাদ

পুরোনো গ্যাসক্ষেত্রে বিনিয়োগ ও নতুন অনুসন্ধানে আগ্রহ শেভরনের

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পিএম

পুরোনো গ্যাসক্ষেত্রে বিনিয়োগ ও নতুন অনুসন্ধানে আগ্রহ শেভরনের

দেশের জ্বালানি খাতের অনুসন্ধান ও উৎপাদনে নতুন গতি আনতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে বিশ্বখ্যাত মার্কিন জ্বালানি কোম্পানি শেভরন।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেভরনের উচ্চপর্যায়ের এক প্রতিনিধিদল এ সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিষ্ঠানটির বেস অ্যাসেটস ও উদীয়মান দেশবিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ার লা রোসার নেতৃত্বে আসা প্রতিনিধিদলটি দেশের চলমান জ্বালানি নিরাপত্তা ও উৎপাদন সক্ষমতা বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

এসময় পুরোনো গ্যাসক্ষেত্রগুলোতে উৎপাদন বাড়ানোর লক্ষ্যে টারশিয়ারি বিনিয়োগ বৃদ্ধি এবং দেশের নতুন সম্ভাবনাময় অঞ্চলগুলোতে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে কাজ করার গভীর আগ্রহ প্রকাশ করে শেভরন কর্তৃপক্ষ। সরকারের নীতিনির্ধারকরাও দেশীয় গ্যাসপ্রাপ্তি নিশ্চিত করতে অনুসন্ধান কার্যক্রম আরও বেগবান করার ওপর জোর দেন।

উক্ত গুরুত্বপূর্ণ বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শু শিয়ংসহ উভয় পক্ষের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা মেটাতে আন্তর্জাতিক এই জ্বালানি জায়ান্টের সঙ্গে সরকারের এই আলোচনা কৌশলগতভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট জ্বালানি বিশ্লেষকরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

পুরোনো গ্যাসক্ষেত্রে বিনিয়োগ ও নতুন অনুসন্ধানে আগ্রহ শেভরনের

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশের জ্বালানি খাতের অনুসন্ধান ও উৎপাদনে নতুন গতি আনতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে বিশ্বখ্যাত মার্কিন জ্বালানি কোম্পানি শেভরন।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেভরনের উচ্চপর্যায়ের এক প্রতিনিধিদল এ সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিষ্ঠানটির বেস অ্যাসেটস ও উদীয়মান দেশবিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ার লা রোসার নেতৃত্বে আসা প্রতিনিধিদলটি দেশের চলমান জ্বালানি নিরাপত্তা ও উৎপাদন সক্ষমতা বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

এসময় পুরোনো গ্যাসক্ষেত্রগুলোতে উৎপাদন বাড়ানোর লক্ষ্যে টারশিয়ারি বিনিয়োগ বৃদ্ধি এবং দেশের নতুন সম্ভাবনাময় অঞ্চলগুলোতে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে কাজ করার গভীর আগ্রহ প্রকাশ করে শেভরন কর্তৃপক্ষ। সরকারের নীতিনির্ধারকরাও দেশীয় গ্যাসপ্রাপ্তি নিশ্চিত করতে অনুসন্ধান কার্যক্রম আরও বেগবান করার ওপর জোর দেন।

উক্ত গুরুত্বপূর্ণ বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শু শিয়ংসহ উভয় পক্ষের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা মেটাতে আন্তর্জাতিক এই জ্বালানি জায়ান্টের সঙ্গে সরকারের এই আলোচনা কৌশলগতভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট জ্বালানি বিশ্লেষকরা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত