মফস্বলের সাংবাদিকদের আর্থিক সহায়তা বাড়াতে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকা করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ বিষয়ে ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, মফস্বলের সাংবাদিকরা সহযোগিতা পান না - এই কথাটি সঠিক নয়। ট্রাস্টের মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের নিয়মিত আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। বর্তমান বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকা করার সিদ্ধান্ত নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। চলতি বছর বর্ধিত পুরো অর্থ বিতরণ সম্ভব না হলেও আগামী বছর তা পূর্ণাঙ্গভাবে দেওয়া সম্ভব হবে।
সভায় ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের না যাওয়া কেন্দ্র করে ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপপ্রচার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় এবং এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন। বিশ্বের সব দেশেই স্বাধীন গণতন্ত্র ও আইনি কাঠামোর মধ্যে মুক্ত মতামত প্রকাশের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা এবং জামালপুরের চারটি আসনের সংসদ সদস্যসহ বিভিন্ন দপ্তরের প্রধানেরা সভায় উপস্থিত ছিলেন।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন