সংবাদ

বেনাপোল দিয়ে ভারত ও মিয়ানমারের ইলিশ আমদানি

প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পিএম

বেনাপোল দিয়ে ভারত ও মিয়ানমারের ইলিশ আমদানি
ছবি : সংবাদ

পদ্মার ইলিশ বলে ভারত ও মিয়ানমার থেকে আমদানিকৃত কম দামি ইলিশ বিক্রি করে ক্রেতাদের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে। ৫০০ টাকা খরচে আনা ‘স্বাদহীন’ ইলিশ যশোরের বেনাপোলসহ দেশের বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৮০০ টাকা কেজিতে।

কাস্টমস ও ফিশারিজ কোয়ারেন্টাইন সূত্রে জানা গেছে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই ও আগস্ট) বেনাপোল স্থলবন্দর দিয়ে ২২ জন আমদানিকারক ৩ লাখ ৫২ হাজার ৭৮৭ কেজি ইলিশ আমদানি করেছেন। এলসি মূল্য, শুল্ক ও অন্যান্য খরচ মিলিয়ে প্রতি কেজি ইলিশের মূল্য পড়ে আনুমানিক ৫১৪ টাকা।

তবে অসাধু ব্যবসায়ীরা এসব কম দামি আমদানি করা ইলিশ ও মিয়ানমার থেকে আসা তথাকথিত ‘রোহিঙ্গা ইলিশ’ বাজারে এনে চাঁদপুর, বরিশাল বা পদ্মার সুস্বাদু ইলিশ নামে চড়া দামে বিক্রি করছেন। ১ কেজি ২০০ গ্রাম ওজনের দেশি ইলিশ ৩ হাজার ৩০০ থেকে ৩ হাজার ৪০০ টাকায় বিক্রি হলেও সমপরিমাণ আমদানিকৃত ইলিশ বাজারে অর্ধেকের কম দামে পাওয়া যাচ্ছে।

ক্রেতারা পদ্মার ইলিশ ভেবে কিনে রান্নার পর স্বাদ ও গন্ধহীন মাছ পেয়ে ঠকার কথা জানিয়েছেন। অন্যদিকে, এ অসাধু বাণিজ্যের কারণে দেশি ইলিশের প্রকৃত ব্যবসায়ীরা মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। বাজারে ভোক্তা অধিকার কিংবা প্রশাসনের তদারকি বাড়ানোর জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী ক্রেতা ও ব্যবসায়ীরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

বেনাপোল দিয়ে ভারত ও মিয়ানমারের ইলিশ আমদানি

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

পদ্মার ইলিশ বলে ভারত ও মিয়ানমার থেকে আমদানিকৃত কম দামি ইলিশ বিক্রি করে ক্রেতাদের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে। ৫০০ টাকা খরচে আনা ‘স্বাদহীন’ ইলিশ যশোরের বেনাপোলসহ দেশের বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৮০০ টাকা কেজিতে।

কাস্টমস ও ফিশারিজ কোয়ারেন্টাইন সূত্রে জানা গেছে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই ও আগস্ট) বেনাপোল স্থলবন্দর দিয়ে ২২ জন আমদানিকারক ৩ লাখ ৫২ হাজার ৭৮৭ কেজি ইলিশ আমদানি করেছেন। এলসি মূল্য, শুল্ক ও অন্যান্য খরচ মিলিয়ে প্রতি কেজি ইলিশের মূল্য পড়ে আনুমানিক ৫১৪ টাকা।

তবে অসাধু ব্যবসায়ীরা এসব কম দামি আমদানি করা ইলিশ ও মিয়ানমার থেকে আসা তথাকথিত ‘রোহিঙ্গা ইলিশ’ বাজারে এনে চাঁদপুর, বরিশাল বা পদ্মার সুস্বাদু ইলিশ নামে চড়া দামে বিক্রি করছেন। ১ কেজি ২০০ গ্রাম ওজনের দেশি ইলিশ ৩ হাজার ৩০০ থেকে ৩ হাজার ৪০০ টাকায় বিক্রি হলেও সমপরিমাণ আমদানিকৃত ইলিশ বাজারে অর্ধেকের কম দামে পাওয়া যাচ্ছে।

ক্রেতারা পদ্মার ইলিশ ভেবে কিনে রান্নার পর স্বাদ ও গন্ধহীন মাছ পেয়ে ঠকার কথা জানিয়েছেন। অন্যদিকে, এ অসাধু বাণিজ্যের কারণে দেশি ইলিশের প্রকৃত ব্যবসায়ীরা মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। বাজারে ভোক্তা অধিকার কিংবা প্রশাসনের তদারকি বাড়ানোর জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী ক্রেতা ও ব্যবসায়ীরা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত