সংবাদ

দীর্ঘ বিরতির পর সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পিএম

দীর্ঘ বিরতির পর সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

দীর্ঘ বিরতির পর নতুন সিনেমায় যুক্ত হয়েছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ। পরিচালক মো. ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলী’তে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক নিজেই।

সিনেমায় বাপ্পারাজের চরিত্র সম্পর্কে এখনই বিস্তারিত জানাতে চান না নির্মাতা ইকবাল। তবে তিনি জানান, গল্প ও চরিত্র শুনে বাপ্পারাজের পছন্দ হয়েছে। তার মতো অভিজ্ঞ একজন অভিনেতা সিনেমাটিতে যুক্ত হওয়ায় নির্মাতা নিজেও আনন্দিত।

ইকবাল বলেন, “এখনই চরিত্রটি নিয়ে বিস্তারিত বলতে চাইছি না। তবে বাপ্পারাজের কাছে গল্প ও চরিত্রটি পছন্দ হয়েছে। তিনি কাজটি করার বিষয়ে সম্মতি দিয়েছেন। তার মতো একজন অভিজ্ঞ অভিনেতা সিনেমাটিতে যুক্ত হওয়ায় আমরাও আনন্দিত।”

গত ২ আগস্ট রাজধানীর একটি হোটেলে ‘গুলশানের চামেলী’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় সিনেমাটির নির্মাণযাত্রা। নতুন সিনেমায় অভিনয়ে যুক্ত হওয়া প্রসঙ্গে বাপ্পারাজ বলেন, “‘গুলশানের চামেলী’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছি। সিনেমার গল্পের জন্যই যুক্ত হওয়া। নির্মাতা ইকবালের কাছ থেকে গল্পটি শুনে ভালো লেগেছে। এখন তো মনের মতো গল্প পাওয়া যায় না, তাই সিনেমায় আমাকে দেখা যায় না।”

জানা গেছে, রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার জীবনের বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘গুলশানের চামেলী’। অ্যাক্সেল ফিল্ম প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন জাহাঙ্গীর শিকদার।

এ সিনেমার মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিষেক হচ্ছে কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকারের। পাশাপাশি দীর্ঘদিন পর বড় পর্দার কাজে ফিরছেন অভিনেতা আমিন খান। সিনেমাটিতে আরও অভিনয় করবেন রোজিনা, আজমেরী হক বাঁধন, ওমর সানী, মিশা সওদাগর, আশীষ খন্দকার, মুকিত জাকারিয়াসহ আরও অনেকে।

এ ছাড়া চলতি বছরের এপ্রিলে মেহেদী হাসান হৃদয়ের নির্মাণে ‘বিদায়’ সিনেমায় যুক্ত হন বাপ্পারাজ। সিনেমাটির শুটিংও করেছেন তিনি। তবে সেটির নির্মাণকাজও এখনো শেষ হয়নি।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

দীর্ঘ বিরতির পর সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত