‘সেরাকণ্ঠ’খ্যাত নন্দিত সংগীতশিল্পী কানিজ খাদিজা তিন্নি এখন পড়াশোনা ও গান—দুই নিয়েই ব্যস্ত সময় পার করছেন। গত মাসের শেষ দিকে তিনি ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অ্যাপ্লায়েড লিঙ্গুইস্টিকস অ্যান্ড ইএলটি (প্রয়োগিক ভাষাবিজ্ঞান ও ইংরেজি ভাষা শিখন-শিক্ষণ) বিষয়ে মাস্টার্সে ভর্তি হয়েছেন।
একটু দেরিতে হলেও
উচ্চশিক্ষার আরেকটি ধাপ শুরু করতে পেরে বেশ উচ্ছ্বসিত তিন্নি। তার ভাষ্য, জ্ঞান অর্জনের
কোনো নির্দিষ্ট বয়স নেই। তাই দেরিতে হলেও পছন্দের বিষয়ে মাস্টার্স শুরু করতে পেরে তিনি
আনন্দিত। নির্ধারিত সময়ের মধ্যেই পড়াশোনা শেষ করতে পারবেন বলেও আশাবাদী এই শিল্পী।
তিন্নি বলেন, “আলহামদুলিল্লাহ,
একটু দেরিতে হলেও আল্লাহর নামে বিদ্যার আরেকটি মহাধাপ শুরু করেছি। আশা করছি, আমার পরিবার
আমাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবে এবং আমি ঠিকঠাকভাবে নির্দিষ্ট বিষয়ে মাস্টার্স শেষ
করতে পারব।”
এদিকে গান নিয়েও
ব্যস্ততা রয়েছে তিন্নির। কিছুদিন আগে প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর জন্মদিন
উপলক্ষে তাকে উৎসর্গ করে একটি গান গেয়েছেন তিনি। পাশাপাশি দেশের গান ‘সুন্দর সুবর্ণ
তারুণ্য লাবণ্য’ গানটিও কভার করে প্রকাশ করেছেন তিন্নি। গানটির কথা ও সুর করেছেন প্রয়াত
আহমেদ ইমতিয়াজ বুলবুল। গানটির মূলশিল্পী কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন।
দীর্ঘদিন ধরে তিন্নির
কণ্ঠে নতুন কোনো মৌলিক গান প্রকাশিত হয়নি। তবে নতুন মৌলিক গান নিয়ে পরিকল্পনা চলছে
বলে জানিয়েছেন তিনি। পছন্দসই কথা ও সুর পেলে শিগগিরই নতুন গান প্রকাশ করবেন এই শিল্পী।
সংগীতজীবনে উপমহাদেশের
প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার রুনা লায়লাকে নিজের ভীষণ প্রিয় শিল্পী হিসেবে মনে করেন
তিন্নি। পড়াশোনার পাশাপাশি গানেও নিয়মিত থাকার পরিকল্পনা রয়েছে তার।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন