আমন মৌসুমে দেশের বিভিন্ন এলাকায় সার নিয়ে অস্থিরতা তৈরি হয়েছে। কৃষকদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে সার। সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত মজুতের কথা বলা হলেও কৃষকেরা চাহিদামতো সার পাচ্ছেন না। কোথাও কোথাও বেশি দামে সার কিনতে হচ্ছে কৃষককে। সার মজুত ও অবৈধভাবে বিক্রির ঘটনাও জানা যাচ্ছে।
সারের ঘাটতি না থাকলে কৃষকের কাছে তা পৌঁছাচ্ছে না কেন সেটা একটা প্রশ্ন। সরকার নতুন ডিলার নিয়োগ দিতে চাচ্ছে। এটাকে কেন্দ্র করে বর্তমান ডিলারদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হওয়ায় পরিস্থিতি জটিল হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কেউ কেউ সার উত্তোলন ও বিতরণে গড়িমসি করছেন বলে সরকারি প্রতিবেদনে উঠে এসেছে। আবার নতুন ডিলার নিয়োগে রাজনৈতিক প্রভাব বিস্তারের আশঙ্কাও রয়েছে। যোগ্যতার বদলে রাজনৈতিক পরিচয় বা প্রভাবের ভিত্তিতে ডিলার নিয়োগ করা হলে সারের পুরো সরবরাহব্যবস্থাই দুর্বল হয়ে যেতে পারে।
সার সরবরাহের প্রশ্নে কৃষকের স্বার্থ রক্ষা করা জরুরি। কৃত্রিম সংকট, মজুতদারি বা অতিরিক্ত দাম আদায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। চাহিদা মতো সার না পেয়ে দেশের অনেক স্থানে কৃষকরা বিক্ষোভ করেছেন, সড়ক অবরোধ করেছেন। ডিলারের গুদামে ভাঙচুর ও সার লুটের মতো ঘটনাও ঘটেছে। অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সার উদ্ধার বা জব্দ করার কথা বলা হচ্ছে।
সারের ডিলার নিয়োগ ও বিতরণব্যবস্থায় রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা জরুরি। বিদ্যমান ডিলারদের কার্যক্রম নিরপেক্ষভাবে মূল্যায়ন করে অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। নতুন ডিলার নিয়োগে স্বচ্ছতা থাকতে হবে। প্রকৃত কৃষক, জমির পরিমাণ ও এলাকার চাহিদার ভিত্তিতে হালনাগাদ তথ্যভান্ডার তৈরি করা দরকার। তাহলে সারের প্রকৃত চাহিদা নিরূপণ করা সম্ভব হবে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সহজ হবে।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন