জাতীয় সংসদের স্পিকার ও সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, পানিসম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় ভোলাকে নদীভাঙন থেকে রক্ষা করার প্রথম কার্যকর পদক্ষেপ তিনিই নিয়েছিলেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলা বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তজুমদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় তিনি স্থানীয় জনগণের উদ্দেশে বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতি তুলে ধরেন এবং তজুমদ্দিন উপজেলাকে পৌরসভায় উন্নীত করার আশ্বাস দেন।
বক্তব্যে নিজের রাজনৈতিক ও ব্যক্তিগত দর্শনের কথা উল্লেখ করে স্পিকার জানান, তিনি কখনো অর্থ-সম্পদ অর্জনের পেছনে ছোটেননি। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতি করেছেন উল্লেখ করে তিনি আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম অক্ষুণ্ন রাখতে সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানান।
উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টুর সঞ্চালনায় সভায় উপজেলা ও স্থানীয় বিএনপির শীর্ষনেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
/

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন